বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :

সন্তানকে এই কথাগুলো কখনই বলবেন না, শিশু মনে গভীর প্রভাব পড়তে পারে, জানুন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ১০৫ সময় দেখুন
সন্তানকে এই কথাগুলো কখনই বলবেন না, শিশু মনে গভীর প্রভাব পড়তে পারে, জানুন


প্রত্যেক বাবা-মা তার সন্তানকে ভালবাসেন। কিন্তু শাসন করার জন্য শিশুদের বকাবকিও করেন প্রত্যেকেই। তবে শিশুদের কথা শোনানোর সময় কিছু বিষয়ের দিকে অবশ্যই নজর দিতে হবে।

ভালবাসা এবং স্নেহের পাশাপাশি শিশুকে মারধর করা এবং তিরস্কার করাও প্রতিপালনের একটি অংশ। অনেক সময় বাবা-মা রেগে গিয়ে শিশুদের উদ্দেশ্যে বিভিন্ন কটূক্তি করেন।  কিন্তু জানলে অবাক হবেন এই সামান্য কটূক্তি শিশুদের মানসিক স্বাস্থ্যের জন্য মারাত্মক হতে পারে । আসুন জেনে নেওয়া যাক শিশুদের খেয়াল রাখতে কী কী বিষয়ের দিকে খেয়াল রাখা প্রয়োজন।

বচ্চার সঙ্গে ঠাট্টা তামাশা করবেন না- বাবা-মায়েরা বাচ্চাদের সঙ্গে কিছু ঠাট্টা বা তামাশা করেন।  কিন্তু আমাদের অজান্তেই এই ঠাট্টা  বাচ্চাদের মনে কষ্ট দিয়ে ফেলে।  গভীর প্রভাব পড়ে শিশুদের মনে।  তাই অভিভাবকদের উচিৎ ভুল করেও সন্তানদের সঙ্গে কোনও ঠাট্টা তামাশা না করা।   তাদের সন্তানদের কিছু ঠাট্টা না করা ।

আরও পড়ুন: সন্তানের মন খারাপ? একদম অবহেলা করবেন না, মারাত্মক বিপদ হতে পারে, জানুন

বাচ্চাদের কখনও বোকা বলবেন না- কিছু অভিভাবক আছেন যারা শিশুদের সবসময় বোকা বলতে থাকেন। অবশ্য বাবা-মায়ের জন্য বোকা শব্দটা খুবই স্বাভাবিক। কিন্তু এর ফলে শিশুদের আত্মবিশ্বাস কমে যেতে পারে। তাই শিশুদের সবসময় উৎসাহ দিতে হবে।

আরও পড়ুন: বাজারের নামী-দামি ব্র্যান্ডকেও হার মানাবে এই হোমমেড হেয়ার কন্ডিশনার

শিশুর আবেগকে অবহেলা করবেন না- শিশুরদের মন খারাপ থাকলে বা কোনও ছোট বিষয়ে কষ্ট পেয়ে থাকলে কখনই তা অবহেলা করা উচিৎ নয় বরং তাকে বোঝাতে হবে এবং তার সঙ্গে সময় কাটাতে হবে।

শপথ করা এড়িয়ে চলুন- শিশুদের ভুলিয়ে রাখতে আমরা প্রায়ই মিথ্যে শপথ করে থাকি। কিন্তু পরে সেই শপথ রাখতে পারি না। এতে শিশুরা ভুল জিনিস শেখে। তারাও শপথ রাখা প্রয়োজনীয় মনে করে না।

(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

Published by:Anulekha Kar

First published:

Tags: Parenting Tips



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর