বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

সন্ত্রাসী হামলার জন্য আফগানিস্তানকে ফের দায়ী করল পাকিস্তান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ১২০ সময় দেখুন
সন্ত্রাসী হামলার জন্য আফগানিস্তানকে ফের দায়ী করল পাকিস্তান


আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানের মাটি ব্যবহার করে সশস্ত্র গোষ্ঠী পাকিস্তানে হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। সোমবার (২ জানুয়ারি) বেসরকারি এক টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, আমরা আফগানিস্তান সরকারকে বলেছি যে, তাদের ভূমি আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের জন্য ব্যবহার করা হচ্ছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, নবনিযুক্ত সামরিক প্রধান জেনারেল আসিম মুনির এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তারা রাজধানী ইসলামাবাদে জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) বৈঠকে যোগ দেওয়ার পরই আসিফের তরফ থেকে এ মন্তব্য এলো।

এদিকে এনএসসি বৈঠকের পর সরকারের তরফ থেকে জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে, কোনো দেশকে সন্ত্রাসীদের অভয়ারণ্য হয়ে উঠার অনুমতি দেওয়া হবে না। তাদের আক্রমণকে রাষ্ট্রের পূর্ণ শক্তি দিয়ে মোকাবেলা করা হবে।

এনএসসি বিবৃতিতে কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি। তবে প্রতিবেশী আফগানিস্তানকে ইঙ্গিত করেই এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে, পাকিস্তানের এমন অভিযোগকে ভিত্তিহীন ও উস্কানিমূলক বলে উড়িয়ে দিয়েছে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান। আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ মঙ্গলবার (৩ জানুয়ারি) বলেছেন, আফগানিস্তানের ইসলামিক আমিরাত পাকিস্তানসহ তার সমস্ত প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক চায়। ইসলামী আমিরাত সর্বাত্মক চেষ্টা করছে, যাতে  আফগানিস্তানের ভূখণ্ড পাকিস্তান বা অন্য কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার না হয়। আমরা এই লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ। তবে পাকিস্তানি পক্ষও ভিত্তিহীন এবং উস্কানিমূলক বিবৃতি দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

টিটিপি এক দশকেরও বেশি সময় ধরে পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ চালিয়ে আসছে। গোষ্ঠীটি ইসলামিক আইনের কঠোর ফোতওয়া আরোপ, সরকার কর্তৃক গ্রেফতারকৃত সদস্যদের মুক্তি এবং খাইবার পাখতুনখোয়া প্রদেশের সঙ্গে পাকিস্তানের উপজাতীয় অঞ্চলগুলোকে একীভূত করার দাবি করে আসছে।

সম্প্রতি তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) পাকিস্তানের সীমান্ত প্রদেশগুলোতে বেশ কয়েকটি হামলা চালিয়েছে। পাকিস্তানে বিদেশী বিনিয়োগে বিভিন্ন হাব লক্ষ্য করে এসব হামলা চালাচ্ছে টিটিপি। এতে পাকিস্তানে বিদেশী বিনিয়োগ হুমকির মুখে পড়ছে।

উল্লেখ্য, টিটিপি আফগান তালেবানের আদর্শিক পাকিস্তানি শাখা। টিটিপির লাগাতার হামলায় মদত দেওয়ার জন্য আফগান তালেবানকে দায়ী করছে পাকিস্তান। তবে আফগানিস্তান তালেবান বরাবরই দায় অস্বীকার করে আসছে। এ নিয়ে দুই দেশের নেতারা অভিযোগ পাল্টা অভিযোগ করে আসছেন।

পাকিস্তানের একটি পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে, শুধু ২০২২ সালে ১৫০টির বেশি হামলা চালিয়েছে টিটিপি। এসব হামলায় বহু মানুষ নিহত হয়েছেন। বিশ্লেষকরা মনে করছেন, আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখলের পর পাকিস্তানের ক্ষমতা দখলের জন্য উদ্বুদ্ধ হয়ে উঠেছে টিটিপি।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর