রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

‘সম্প্রতি ঘটে যাওয়া প্রতিটি ঘটনার একটি যোগসূত্র রয়েছে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ১৪৪ সময় দেখুন


স্পেশাল করেসপন্ডেন্ট
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫০

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ছবি: সারাবাংলা।

ঢাকা: বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, সচিবালয়ে অগ্নিকাণ্ডসহ সম্প্রতি ঘটে যাওয়া প্রতিটি ঘটনার একটি যোগসূত্র রয়েছে। শেখ হাসিনার দোসররা তাদের ১৬ বছরের অপকর্মের নথি পুড়িয়ে ধ্বংস করতে চেয়েছে আগামীতে যাতে বিচার করা না যায়।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় লক্ষ্মীবাজার ডিআইটি মার্কেট প্রাঙ্গণে সাদেক হোসেন খোকা ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণকালে তিনি এসব কথা বলেন।

ইশরাক বলেন, ‘ছাত্রজনতার গণ-অভ্যুত্থানের পর ড. ইউনূসের নেতৃত্বে যখন সরকার আসে তখন আমরা খুশি হয়েছিলাম। ভেবেছিলাম দেশ হয়ত গণতন্ত্রের দিকে এগুবে, সঠিকভাবে রাষ্ট্র পরিচালিত হবে। কিন্তু, আমরা দেখছি দিন যত যাচ্ছে দেশে একটার পর একটা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। রাষ্ট্রের নথিপত্র পুড়িয়ে দেওয়াসহ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এগুলো ঠেকাতে এ সরকার ব্যর্থ হচ্ছে। এভাবে চলতে থাকলে আগামীতে পতিত স্বৈরশাসকের বিচার করা দুরূহ হয়ে পড়বে।’

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘পাঁচ মাসে দেশকে যেখানে নিয়ে যাওয়ার কথা, তা আপনারা পারেনি। সুতরাং অতি দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষ করে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে নির্বাচনের তারিখ ঘোষণা করুন।’

ইশরাক হোসেন বলেছেন, ‘দেশের জন্য রাজনীতি করায় বিনা দোষে ৬ বছর অন্তরীণ ছিলেন আপসহীন নেত্রী খালেদা জিয়া। পতিত আওয়ামী স্বৈরশাসক তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে দেশান্তরী করে রেখেছিল। ফলে নিজের সন্তানকে আদর করতে পারেননি খালেদা জিয়া। আবার তারেক রহমানও দীর্ঘ সাত বছর মাকে জড়িয়ে ধরতে পারেননি। তাই সাত বছর পর মা-ছেলের মিলন দেখে কেঁদেছে পুরো জাতি।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৪২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল আফসার মাসুদ, সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান, ওয়ার্ড বিএনপি নেতা এম এ সাহেব মন্টু, আজিজুল ইসলাম আজিজ ও জাবেদ কামাল রুবেল প্রমুখ।

সারাবাংলা/এজেড/এসআর

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন
কম্বল বিতরণ
বিএনপি
সাদেক হোসেন খোকা ফাউন্ডেশন





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর