রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

‘সরকার জনগণের ওপর জুলুমের স্টিম রোলার চালাচ্ছে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ১২৭ সময় দেখুন
‘সরকার জনগণের ওপর জুলুমের স্টিম রোলার চালাচ্ছে’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: সরকার সবক্ষেত্রে ব্যর্থ হয়ে জনগণের ওপর জুলুমের স্টিম রোলার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম।

বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকেলে ধানমণ্ডির আনোয়ার খান মেডিকেলে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সহসভাপতি, সাবেক কমিশনার মীর আশরাফ আলী আজমকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন ‘দেশ-বিদেশে প্রত্যাখাত হয়ে সরকার এখন জোর করে ক্ষমতায় টিকে থাকতে রাজনৈতিক দল ও গণতন্ত্রমনা জনগণের ওপর অত্যাচার চালাচ্ছে। সবক্ষেত্রে ব্যর্থ হয়ে জনগণের ওপর জুলুমের স্টিম রোলার চালাচ্ছে তারা।’

তিনি বলেন, ‘এ সরকার দেউলিয়া হয়ে গেছে। এরা আইন-শৃঙ্খলা বাহিনীকে অঙ্গ সংগঠনের কর্মী হিসেবে ব্যবহার করছে। ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশ সম্মিলিতভাবে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করছে। নেতা-কর্মীদের ওপর অস্ত্রসস্ত্র নিয়ে হামলা করছে। আর মামলা হচ্ছে উল্টো বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে।’

আবদুস সালাম বলেন, ‘যতই অত্যাচার করুক এ সরকারকে বিদায় নিতেই হবে। ১৫ বছরে অনেক নিপীড়ন সহ্য করেছি। এবার ঘুরে দাঁড়াবার পালা। জনগণের আন্দোলন কখনও ব্যর্থ হয় নাই। এবারও হবে না।’

উল্লেখ্য, গত ২৮ জুলাই আশরাফ আলী আজমকে তার লালবাগের বাসা থেকে পুলিশ আটক করতে গেলে তিনি তিন তলার ছাদ থেকে লাফ দেন। এতে তার তার কোমর ভেঙে যায়। আজ যখন বিএনপি নেতা আবদুস সালাম তাকে দেখতে যান তখনও পুলিশ পাহারায় ছিলেন আশরাফ আলী আজম।

সারাবাংলা/এজেড/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর