শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

সরকার জনবিস্ফোরণের ভয়ে ভীত: মির্জা ফখরুল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ৩১৫ সময় দেখুন
সরকার জনবিস্ফোরণের ভয়ে ভীত: মির্জা ফখরুল


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: সরকার জনবিস্ফোরণের ভয়ে ভীত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবিৃতিতে তিনি এ মন্তব্য করেন।

ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম নয়নের বাড়িতে পুলিশি অভিযান এবং তার পিতা আক্কাস শেখ, চাচা আতর আলী শেখ ও এবাদত শেখকে গ্রেফতারের ঘটনায় এই বিবৃতি দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘বর্তমান কর্তৃত্ববাদী সরকার জনবিস্ফোরণের ভয়ে ভীত। তাই তারা নানাভাবে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে হয়রানি করেছে। এরই ধারাবাহিকতায় গতরাতে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম নয়নের বাড়িতে গ্রেফতার অভিযান চালায় পুলিশ। সবচেয়ে নিষ্ঠুর অমানবিকতা এই যে, নয়নকে বাড়িতে না পেয়ে তার বৃদ্ধ পিতা ও দুই চাচাকে গ্রেফতার করা হয়েছে।’

মির্জা ফখরুল বলেন, ‘জনসমর্থনহীন বিনা ভোটের সরকার নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন যন্ত্রকে কবজায় নিয়েছে, বিচার বিভাগের স্বাধীনতা ভুলুণ্ঠিত করেছে। তারা বিএনপিসহ দেশের সব বিরোধী দলকে দমন করে বাকশালী শাসন বলবৎ রেখে জনগণকে শোষণ করতে চায়।’

তিনি বলেন, ‘রাজনীতিকে নস্যাৎ করতে সরকার ফ্যাসিবাদী কায়দায় দেশ শাসনে মাতোয়ারা হয়ে উঠেছে। মানবতাবিরোধী সকল কর্মকাণ্ডে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকার দলীয় সন্ত্রাসীদের ব্যবহার করা হচ্ছে। সরকার তাদের বেসামাল অবস্থাকে সন্ত্রাসী কায়দায় সামাল দেওয়ার জন্যই বিএনপি’র নেতাকর্মীদের দমন-নিপীড়নে লিপ্ত রয়েছে।’

‘জালিম সরকারের এসব অন্যায় ও কুমতলব তছনছ করে দেশে হারানো গণতন্ত্র, রাজনীতি ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে জনগণ এখন রাজপথে নামার প্রস্তুতি গ্রহণ করছে’, বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সারাবাংলা/এজেড/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর