রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

সরকার ডেঙ্গুর চেয়েও ভয়ঙ্কর: মির্জা ফখরুল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১১ সময় দেখুন
সরকার ডেঙ্গুর চেয়েও ভয়ঙ্কর: মির্জা ফখরুল


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বর্তমান সরকার ডেঙ্গুর চেয়েও ভয়ঙ্কর বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব, সাবেক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত লিফলেট বিতরণপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিএনপি, জিয়াউর রহমান ফাউন্ডেশন এবং ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) যৌথভাবে এ কর্মসূচি হাতে নিয়েছে।

সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিএনপি মহাসচিব নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন। পরে বিএনপি নেতারা দলীয় কার্যায়ের থেকে ফকিরেরপুল মোড় পর্যন্ত লিফলেট বিতরণ করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে করতে সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। সকল ক্ষেত্রেই তারা ব্যর্থ। এই বাকশালী সরকার ডেঙ্গুর চেয়েও ভয়াবহ। এই দানব সরকারকে সরাতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’

‘ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের মেয়ররা অনির্বাচিত’— এমন অভিযোগ করে তিনি বলেন, ‘তারা ডেঙ্গু মশা নিধনের নামে যে ওষুধ সরবরাহ করেছে সেখানেও চুরি করেছে; তাদের প্রধান লক্ষ্যই চুরি। একদিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে মানুষ মারা যাচ্ছে, না খেয়ে আছে মানুষ। অন্যদিকে নাচ-গানের মাধ্যমে বিদেশিদের স্বাগত জানানো হচ্ছে।

মির্জা ফখরুল বলেন, ‘দেশের মানুষকে চিকিৎসা দিতে পারছে না, হাসপাতাল তৈরি করতে পারছে না, মানুষের ভোটাধিকার দিচ্ছে না অথচ কমিশন খাওয়ার লক্ষ্যে ১০টি এয়ারবাস কেনা হচ্ছে। এখন আবার স্যাটেলাইট-২ কেনার পাঁয়তারা করছে।’

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, মহাসচিব ডা. মো. আব্দুস সালাম, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভুইয়া, ঢাকা সিটি করপোরেশনের দক্ষিণের মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন, উত্তরের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামসহ অনান্যরা।

সারাবাংলা/এজেড/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর