রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

সরকার ভিন্নমত প্রকাশের সুযোগ দিচ্ছে না: মঈন খান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ১০৩ সময় দেখুন
সরকার ভিন্নমত প্রকাশের সুযোগ দিচ্ছে না: মঈন খান


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: সরকার ভিন্নমত প্রকাশের সুযোগ দিচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান।

শনিবার (৩০ মার্চ) সকালে রাজধানীর মগবাজারে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের বাসায় পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে গিয়ে তিনি এ অভিযোগ করেন।

ড. মঈন খান বলেন, ‘কেউ আওয়ামী লীগ করবে, কেউ বিএনপি করবে, কেউ অন্য দল করবে। এভাবেই সারা দুনিয়া চলে আসছে। কিন্তু সরকার ভিন্ন মত প্রকাশের সুযোগ দিচ্ছে না। মুক্তিযুদ্ধের চেতনা থেকে দূরে সরে এসে দেশে একদলীয় বাকশাল কায়েম করেছে।’

তিনি বলেন, ‘আমরা আশা করব-সরকার গণতন্ত্রে বিশ্বাস করবে। মানুষকে তাদের মতামত প্রকাশের সুযোগ দেবে। ভোটের অধিকার ফিরিয়ে দেবে। সরকার মুখে যা বলে বাস্তবে তা প্রমাণ করবে।’

ড. মঈন খান বলেন, ‘সরকার গায়ের জোরে ক্ষমতায় আছে। সরকারকে মানুষের ভোটের স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে। আমরা মুক্ত পরিবেশে বসবাস করতে চাই। কথা বলার স্বাধীনতা চাই।’

‘বিএনপি বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে’- আওয়ামী লীগের এমন অভিযোগের জবাবে তিনি বলেন, ‘সরকারের অভিযোগ সত্যি নয়। বিএনপি যদি বিদেশিদের ওপর নির্ভর করত, তাহলে সারা বছর এসি রুমে বসে সিনেমা দেখত। কিন্তু বিএনপি রাজপথে আন্দোলন করছে, সভা-সমাবেশ করছে। সারাদেশে পদযাত্রা করেছে। সুতরাং সরকারের অভিযোগের কোনো ভিত্তি নেই।’

সারাবাংলা/এজেড/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর