শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

‘সরকার শ্রমজীবী মানুষের কল্যাণে কাজ করে না’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ১১৩ সময় দেখুন
‘সরকার শ্রমজীবী মানুষের কল্যাণে কাজ করে না’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: সরকার মেহনতি-শ্রমজীবী মানুষের কল্যাণে কাজ করে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৫ এপ্রিল) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শ্রমিক দল আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

মহান মে দিবস উপলক্ষ্যে পহেলা মে রাজধানীতে শ্রমিক সমাবেশ সামনে রেখে এই মতবিনিময় সভা আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশে আওয়ামী কর্তৃত্ববাদী দুঃশাসনে শ্রমজীবী মানুষ অত্যন্ত মানবেতর অবস্থায় দিনযাপন করছে। একদিকে শ্রমজীবী মানুষের অধিকার হরণ করা হচ্ছে, কর্মপরিবেশ বিনষ্ট হচ্ছে, কলকারখানা বন্ধ হয়ে যাওয়ার ফলে শ্রমিকরা বেকার হচ্ছে। অন্যদিকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতিসহ জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় শ্রমিকরা পরিবার-পরিজন নিয়ে দিশেহারা। এ অবস্থায় মে দিবসে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক সংকট নিরসনে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই-সংগ্রামে অবতীর্ণ হতে হবে।’

চলমান আন্দোলনে শ্রমজীবী মানুষকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘গণতন্ত্র ও সুশাসন ছাড়া এদেশের শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই তারা শ্রমজীবী মেহনতি মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে সচেষ্ট নয়।’

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, চেয়ারপার্সনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, বিএনপির সহ-শ্রমিক বিষয়ক সম্পাদক হুমায়ন কবীর খান, ফিরোজ-উজ-জামান, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, সহ-সভাপতি রফিকুল ইসলাম, আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুল করিম মজুমদার, সহ-সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, যুব বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, প্রচার সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, জাকির হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক কহিনুর মাহমুদ, সহ-মহিলা বিষয়ক সম্পাদক হামিদা খাতুন, সহ-প্রচার সম্পাদক মফিদুল ইসলাম মোহন, সহ-অর্থ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিকদলের আহবায়ক সুমন ভুঁইয়া, উত্তর শ্রমিক দলের আহবায়ক কাজী শাহ আলম রাজা, দক্ষিণের সদস্য সচিব বদরুল আলম সবুজ প্রমূখ।

সারাবাংলা/এজেড/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর