শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

সরকার সরাতে মানুষ ঐক্যবদ্ধ: ফখরুল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ১১৫ সময় দেখুন
সরকার সরাতে মানুষ ঐক্যবদ্ধ: ফখরুল


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বর্তমান সরকারকে সরাতে দেশের সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়েছে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৮ মার্চ) রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি এ দাবি করেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের ওপর ভয়াবহ এক দানব সরকার চেপে বসেছে। এ দানব সরকারকে সরাতে দেশের সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। আমরা সমস্ত রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছি। ইতোমধ্যে রাজনৈতিক দলগুলো আমাদের সঙ্গে যুগপৎ আন্দোলন শুরু করেছে। আমরা বিশ্বাস করি জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনে এই ফ্যাসিস্ট সরকার বিদায় হবে।

তিনি বলেন, ‘নওগাঁয় একজন সাধারণ মহিলা, যিনি চাকরি করে তার সন্তানদের মানুষ করছেন, তাকে তুলে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এখন তারা (র‌্যাব) অস্বীকার করছে। র‌্যাবের ওপর স্যাংশন দেওয়া হয়েছিল। এতে আমরা কেউ আনন্দিত হইনি, লজ্জিত হয়েছিলাম। কারণ, স্যাংশন দিয়ে আমাদের দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করা হয়েছিল।’

‘র‌্যাবের ওপর এই স্যাংশন কেন দেওয়া হয়েছিল? আমাদের দেশের এই সরকার যারা জনগণের দ্বারা নির্বাচিত নয়, তাদের বেআইনি আদেশ পালন করতে গিয়ে এই ঘটনাগুলো ঘটে ঘটেছিল। স্যাংশন দেওয়ার পরে ওই কর্মকর্তা বা র‌্যাবের বিরুদ্ধে এই সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এতে তারা প্রশ্রয় পেয়েছে এবং একটির পর একটি হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে’— বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘আমরা আন্দোলন শুরু করেছি, আমাদের এ আন্দোলন ভাত কাপড়ের আন্দোলন, খাবারের আন্দোলন, আমাদের অধিকারের আন্দোলন, আমাদের বেঁচে থাকার আন্দোলন, আমাদের ভোটের অধিকারের আন্দোলন। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে এখন পর্যন্ত আমাদের ১৭ জন নেতাকর্মীকে রাজপথে প্রাণ দিতে হয়েছে। ৩৫ লাখ নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, ৬ শ’র অধিক নেতাকর্মীকে গুম করা হয়েছে, হাজারো নেতা কর্মীকে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে।’

ফখরুল বলেন, ‘আজকে এই সরকার, যারা নির্বাচিত নয়, তারা জোর করে ক্ষমতা দখল করে রয়েছে। গত এক যুগের উপরে এদেশের মানুষকে হত্যা, নির্যাতন, গুম, খুনের মাধ্যমে দমন করে এক দলীয় বাকশাল প্রতিষ্ঠার স্বপ্ন দেখছে তারা।’

কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলেস সঞ্চালনায় মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহামুদুর রহমান মান্না, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, নিতাই রায় চৌধুরী, বরকত উল্লাহ বুলু, ডা. এজেড এম জাহিদ হোসেন, আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, বিএনপি নেতা ফজলুর রহমান খোকন, চেয়ারপারসনের প্রেসউইং সদস্য শামসুদ্দিন দিদার প্রমুখ।

সারাবাংলা/ এজেড/ এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর