শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

‘সরকারকে আর সময় দেওয়া যায় না’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ১১০ সময় দেখুন
‘সরকারকে আর সময় দেওয়া যায় না’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এই সরকার ভয়াবহ স্বৈরাচারে রূপ নিয়েছে। দেশকে একটা কর্তৃত্ববাদী, ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করেছে। তাদেরকে আর সময় দেওয়া যায় না। তারা এখন জাতির জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। অবিলম্বে তাদেরকে অপসারণ করতে হবে।’

বৃহস্পতিবার (০৬ অক্টোবর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত শোক র‌্যালিপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জ্বালানি তেল ও দ্রব্যমূল্যের ঊধর্বগতি, ভোলায় নূরে আলম, আব্দুর রহিম, নারায়নগঞ্জের শাওন প্রধান, মুন্সিগঞ্জের শহীদুল ইসলাম শাওন ও যশোরের আব্দুল আলিম হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই শোক র‌্যালি আয়োজন করা হয়।

নয়াপল্টন থেকে শোক র‌্যালি বের হয়ে কাকরাইলের নাইটিঙ্গেল রেঁস্তোরার মোড় হয়ে নয়াপল্টনের সড়ক দিয়ে আরামবাগ মোড় ঘুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এতে বিএনপির কয়েক হাজার নেতাকর্মী, সমর্থক অংশ নেন।

‘সরকারকে আর সময় দেওয়া যায় না’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এই দেশের মানুষ জেগে উঠেছে, তরুণ-যুবকেরা জেগে উঠেছে। এই স্বৈরাচারি সরকারের পতনের লক্ষ্যে, তাদেরকে সরিয়ে দেওয়ার লক্ষ্যে প্রতিদিনই বিএনপির মিছিলে মানুষ আরও বাড়ছে।’

‘আমরা অনেক রক্ত দিয়েছি, আমরা আর রক্ত দেব। আমরা সামনের দিকে এগিয়ে যাব, পেছনে ফিরব না। এই সরকারকে বাধ্য করব পদত্যাগ করতে, নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে। সংসদ বিলুপ্ত করে নতুন নির্বাচন কমিশন গঠনের মধ্য দিয়ে জনগণের ভোটে নতুন পার্লামেন্ট গঠন করে নতুন সরকার গঠন করে আমরা ঘরে ফিরব’- বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘রাজবাড়ীতে একজন মহিলা নেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। দুইটা বাচ্চা আছে তার। কী অপরাধ? অপরাধ হচ্ছে সে সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিয়েছে, লিখেছে এই শেখ হাসিনার বিরুদ্ধে। কেন? আপনি কি গড, বিধাতা যে আপনার বিরুদ্ধে কথা বলা যাবে না। গণতান্ত্রিক দেশে যে কারও সমালোচনা করবার অধিকার আছে, প্রত্যেকটি মানুষের অধিকার রয়েছে। আজকে আমাদের সেই বোন সেই কাজটি করেছে। এদের অত্যাচারের মাত্রা কোন জায়গায় গেছে যে, তারা একজন নারীকে পর্যন্ত গভীর রাতে গিয়ে গ্রেফতার করে নিয়ে আসে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে।’

মির্জা ফখরুল বলেন, ‘আজকে আমাদের অস্তিত্বের জন্যে, আমাদের বাঁচার জন্যে, এই জাতিকে রক্ষা করবার জন্য এই ফ্যাসিবাদী সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে।’

স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘এই শোককে শক্তিতে রূপান্তরিত করে এই স্বৈরাচারী হাসিনা সরকারের পতন ঘটিয়ে ইনশাল্লাহ আমরা ঘরে ফিরে যাব। এর আগে নয়।’

মহানগর বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু ও আমিনুল হকের পরিচালনায় র‌্যালিপূর্ব এই সমাবেশে মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান ও দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম বক্তব্য রাখেন।

র‌্যালিতে অন্যদের মধ্যে বিএনপির হাবিবুর রহমান হাবিব, রুহুল কবির রজভী, খায়রুল কবির খোকন, শামসুর রহমান শিমুল বিশ্বাস, নাজিম উদ্দিন আলম, মোস্তাফিজুর রহমান বাবুল, আবদুস সালাম আজাদ, কামরুজ্জামান রতন, সরফাত আলী সপু, শামীমুর রহমান শামীম, মীর নেওয়াজ আলী, সাইফুল আলম নিরব, সেলিম রেজা হাবিব, সুলতান সালাহউদ্দিন টুকু, মোনায়েম মুন্না, মামুন হাসান, ইসহাক সরকার, এসকে জিলানি, রাজীব আহসান, ইয়াসীন আলী, আহমেদ খান, শহীদুল ইসলাম বাবুল, আবদুর রহিম, শাহ নেছারুল হক, নজরুল ইসলাম তালুকদার, আবুল কালাম আজাদসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা অংশ নেন।

সারাবাংলা/এজেড/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর