রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

‘সরকারকে পরাজিত করতে না পারলে আমরা মুক্তি পাব না’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ১২৩ সময় দেখুন
‘সরকারকে পরাজিত করতে না পারলে আমরা মুক্তি পাব না’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আমরা যতদিন পর্যন্ত এই সরকারকে পরাজিত করতে না পারব, ততদিন পর্যন্ত এই কষ্টের জীবন, কারাগারের জীবন, হামলা-মামলার জীবন থেকে মুক্তি পাব না। সেই জন্য আসুন, গণ-আন্দোলনের মাধ্যমে এই সরকারকে পরাজিত করি।

মঙ্গলবার (৪ জুন) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠান আয়োজন করে জিয়া শিশু-কিশোর মেলা ঢাকা মহানগর দক্ষিণ।

শামসুজ্জামান দুদু বলেন, ‘বাংলাদেশ সেই দিনই স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে যেদিন এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে গণতন্ত্র স্বাধীনতা এবং মানুষের অধিকার আমরা অর্জন করেছিলাম সেটা পুন:প্রতিষ্ঠা করতে পারব। দুর্নীতিবাজদের, সে দেশে থাকুক আর বিদেশে পালিয়ে যাক, বিচারের আওতায় এনে কাঠগড়ায় দাঁড় করাতে পারলে আমরা মনে করব জাতির জন্য কিছু করতে পেরেছি, দেশের জন্য কিছু করতে পেরেছি, মানুষের জন্য কিছু করতে পেরেছি।’

তিনি বলেন, ‘এটা কি ভাবা যায়? ১০-১২টি ব্যাংক একেবারে ধ্বংস করে ফেলা হয়েছে, লুটপাট করে ফেলা হয়েছে। এটা ভাবা যায় না। আপনি ভারতে যান, পাকিস্তানে যান, শ্রীলঙ্কায় যান, সে সব দেশেও এত লুটপাট করা হয় না। এই দেশকে একটা লুটপাটের স্বর্গরাজ্যে রূপান্তরিত করেছে বর্তমান সরকার।’

দুদু বলেন, ‘জিয়াউর রহমান বাংলাদেশের আদরের দুলাল ছিলেন। এত ভালোবাসা, এত সম্মান, এত শ্রদ্ধা জিয়াউর রহমানের আগে অন্য কোনো নেতা পেয়েছে কিনা আমার জানা নেই। তার মৃত্যুর পর যে জানাজা ঢাকা শহরে আমরা দেখেছি শুধু দক্ষিণপূর্ব এশিয়ায় নয়, সারাবিশ্বে এই ধরনের জানাজা আমরা খুবই কম দেখেছি।’

তিনি বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে, বহুদলীয় রাজনীতির প্রশ্নে, কৃষকদেরক পাশে দাঁড়ানোর প্রশ্নে, মজলুম মানুষের পাশে দাঁড়ানোর প্রশ্নে তিনি মহানায়ক ছিলেন। জিয়াউর রহমান দেশকে সারা বিশ্বের কাছে একটি সম্মানজনক জায়গায় নিয়ে গিয়েছিলেন।’

সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি দ্বীন মোহাম্মাদ দুলুর সভাপতিত্বে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জিয়া শিশু কিশোর মেলার সভাপতি জাহাঙ্গীর সিকদার, কৃষকদলের সাবেক কেন্দ্রীয় নেতা এসকে সাদী, সংগঠনের সদস্য খালেদ এনাম মুন্না, ডা. আরিফুর রহমান প্রমুখ।

সারাবাংলা/এজেড/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর