বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল ইসরাইল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ১৩১ সময় দেখুন
সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল ইসরাইল


আন্তর্জাতিক ডেস্ক

জেরুজালেমে অবস্থিত ইসরাইলের পার্লামেন্ট ভবনের সামনে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নিয়েছেন ১০ হাজার মানুষ। গাজায় ইসরাইলি বাহিনী হামলা চালানোর পর এটি সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ।

রোববার (৩১ মার্চ) সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া বিক্ষোভকারীরা হামাসের সঙ্গে দ্রুত যুদ্ধবিরতির মাধ্যমে জিম্মিদের ফিরিয়ে আনা এবং আগাম নির্বাচনের দাবি জানান।

গত বছরের ৭ অক্টোবর ইসরাইলের দক্ষিণাঞ্চলে স্মরণকালের ভয়াবহ হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ওই হামলায় ১ হাজার ১৩৯ জনকে হত্যা এবং ২৫০ জনকে জিম্মি করে নিয়ে যায় হামাস। এ ঘটনার পর নিরাপত্তা ইস্যুতে ব্যাপক সমালোচনার মুখে পড়েন নেতানিয়াহু সরকার।

হামাসের ওই হামলার পর গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরাইল। এতে এ পর্যন্ত ৩২ হাজার ৭৮২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার মধ্যে অধিকাংশ নারী ও শিশু।

হামাসের সঙ্গে যুদ্ধ শুরু পর গত বছরের নভেম্বরে কাতারের মধ্যস্থতায় ১০০ জন জিম্মিকে মুক্তি দেয় হামাস। অন্যদিকে এসব জিম্মিদের বিনিময়ে ইসরাইলের কারাগারে বহুদিন ধরে বন্দি থাকা বেশকিছু ফিলিস্তিনিদের মুক্তি দেয় তেল আবিব।

সারাবাংলা/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর