শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
হাম ও হামের উপসর্গে ১৬ দিনে ৭৮ শিশুর মৃত্যু মক্কায় মসজিদে ‘অশালীন কর্মকাণ্ডে’র দায়ে বাংলাদেশি নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর মেধার স্বীকৃতিস্বরূপ ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির ২০ শিক্ষার্থী Jailer 2 Day 1 Box Office Collection: Rajinikanth’s Film Crosses Rs 50 Crore Mark In Just 24 Hours | Tamil Cinema News Opaque selection, forced doubles pairing: Para-shuttlers challenge Para Asian Games non-selection in Delhi HC | Asian Para Games 2026 News শিক্ষক, শিক্ষিকা করে মাদক ব্যবসা সঠিক প্রতিবেদন দেওয়ার কথা বলে ২৭ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগ তহশিলদারের বিরুদ্ধে বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে ক্যাব চট্টগ্রামের মানববন্ধনে “থামাও সিন্ডিকেট, খাদ্য পণ্যের দাম কমাও, বাঁচাও জীবনঃ খাদ্য নিরাপত্তার বাংলাদেশ” দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৯২ খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান

সরস্বতী পূজা উপলক্ষ্যে জবি ছাত্রদলের নগদ অর্থ ও উপহার প্রদান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৩০০ সময় দেখুন
সরস্বতী পূজা উপলক্ষ্যে জবি ছাত্রদলের নগদ অর্থ ও উপহার প্রদান


জবি: সরস্বতী পূজা উপলক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাস ও আশপাশের এলাকার ৪০টি পূজামণ্ডপে নগদ অর্থ ও উপহার সামগ্রী দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করতে এ কর্মসূচি গ্রহণ করেন তারা।

শুক্রবার (২৩ জানুয়ারি) দিনব্যাপী সংগঠনটির নেতাকর্মীরা বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে এই উপহার সামগ্রী ও আর্থিক সহায়তা তুলে দেন।

এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম বৈশিষ্ট্য হলো সাম্প্রদায়িক সম্প্রীতি। সরস্বতী পূজা উপলক্ষ্যে বিভিন্ন মণ্ডপে উপহার দেওয়া সেই সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করার একটি প্রয়াস। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সবসময় সব ধর্মের শিক্ষার্থীরা একসঙ্গে শিক্ষাগ্রহণ করে এবং সহাবস্থানের পরিবেশ বজায় রাখে।’

শাখা ছাত্রদলের সদস্য সচিব সামছুল আরেফিন বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় সবসময় অসাম্প্রদায়িক চেতনার চর্চা করে। সেই ধারাবাহিকতায় ৪০টি পূজামণ্ডপে উপহার সামগ্রী দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর