মোহাম্মদ মাসুদ, সরাইল প্রতিনিধি ::সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মেজবাহ উল আলম, জানান, মহাসড়কের পাশের এ জঙ্গলে রাতে অপরাধ মুলক কার্যকলাপে রয়েছে, এটা আমাদের একটা দৈনন্দিন কাজের অংশ, তাই জঙ্গল পরিস্কার করছি।
সরাইল থানা সহকারী পুলিশ সুপার রাকিবুল হাসান জানান, ডাকাতরা বসে থাকলে বোঝার উপায় থাকে না। যে কারণে প্রায়ই ঘটে ডাকাতির ঘটনা। ইতোমধ্যে প্রায় ১ কিলোমিটারের মতো জঙ্গল পরিষ্কার করা হয়েছে। বাকিটাও তাড়াতাড়ি শেষ হবে।
অফিসার ইনচার্জ মোহাম্মদ একরামুল ইসলাম বলেন, রাতের বেলায় ডাকাতি ঠেকাতে প্রশাসনের সদস্যরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। অনেক সময় রাতের টহল পুলিশেরও নিরাপত্তা থাকে না। ফলে মহাসড়কের দু’পাশের জঙ্গল কেটে পরিষ্কার করার একটা ভালো উদ্যোগ নেয়া হয়েছে।