বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

সরাইলে ৮০ জন নারীকে ইমপ্লান্ট ও আইইউডি পদ্ধতিতে জন্মনিরোধ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ৩০২ সময় দেখুন
সরাইলে ৮০ জন নারীকে ইমপ্লান্ট ও আইইউডি পদ্ধতিতে জন্মনিরোধ


মোহাম্মদ মাসুদ, সরাইল প্রতিনিধি ::

সরাইল পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অদরুয়াইল ইউনিয়নে ৮০ জন নারীকে ইমপ্লান্ট ও আইইউডি পদ্ধতির মাধ্যমে দীর্ঘ মেয়াদী জন্মনিরোধ করা হয়েছে। সোমবার উপজেলার অরুয়াইল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এই জন্মনিরোধ করা হয়।

ডা. কামরুল হাসান ইমন নিমি সার্জারী মাধ্যমে চামড়ার নীচে ইমপ্লাান্ট বসিয়ে ৭৩জন নারীকে ৩ বছরের জন্য গর্ভনিরোধ করেন। এবং পরিবার কল্যাণ পরিদর্শিকা রত্না আক্তার ৭জন নারীকে জরায়ুতে আইইউডি( ইন্ট্রা ইউটেরিন ডিভাইস) বসিয়ে জন্মনিরোধ করেন।

সেবা নিতে আসা ইমপ্লান্ট ব্যবহারকারী পপিরাণী রায় জানান, তিনি আজ ইমপ্লান্ট নিয়েছেন। কোন সমস্যা হয়নি। ইমপ্লান্ট নেয়ার সময় সামান্য ব্যথা হয়েছে মাত্র।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমন মিয়া জানান, পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে আজ অরুয়াইল
ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ৮০ জন নারী জন্মনিরোধ করা হয়েছে। গত তিনদিনে পুরো সরাইল উপজেলায় মোট ১৫০জন নারীকে দীর্ঘ মেয়াদী জন্মনিয়ন্ত্রণের আওতায় আনা হয়েছে। সেবা সপ্তাহের বাকী তিনদিনে আরও ১৫০ জনের ইমপ্লান্ট ও আইইউডি করার টার্গেট আছে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর