আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম::
জামালপুরের সরিষাবাড়ীতে পানিতে ডুবে ৮ বছরের শিশু হযরত আলী মারা গেছে। মৃত হযরত আলী তরণীআটা গ্রামের মো. সোহেলের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে আওনা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য নূরুল ইসলাম জানান, ৭ অক্টোবর বিকেলে উপজেলার আওনা ইউনিয়নের ইসপিনজারপুর গ্রামে হযরত আলী গতকাল বুধবার ইসপিনজারপুর নানাবাড়িতে বেড়াতে যায়।
বৃহস্পতিবার ৭ অক্টোবর ২০২১ দুপুরে সে নানাবাড়ির পার্শ্বের দিঘিতে গোসল করতে নামে। একপর্যায়ে সে পানিতে ডুবে যায়। বিকেলে তার মৃতদেহ ভেসে উঠে।
The post সরিষাবাড়ীতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু appeared first on Unitednews24.com.
Source link