শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ইসলামী আন্দোলনের সম্মেলন, সদর ও পৌর শাখায় নতুন নেতৃত্ব Himanshi Khurana Takes A Dig At Asim Riaz Amid Conversion Claims: ‘I Talked About What You Did’ | Television News Nick Kyrgios suspended for one month after cocaine positive at Mallorca event | Tennis News লক্ষ্মীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য ‘শন পাপড়ি’ তৈরি, লাখ টাকা জরিমানা কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্যপণ্য উপাদান, মোবাইল কোর্টে বেকারী সিলগালা নোয়াখালীতে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত কালিয়াকৈরে শিয়ালের কামড়ে নারী- শিশুসহ আহত ২০ বঙ্গবন্ধু ট্রাস্টের নামে ২৭৬ কোটি টাকা আত্মসাৎ, শেখ হাসিনা-রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে ন্যায্য দাবি আদায়ে প্রিমিয়ার সিমেন্টের কর্মচারীদের বিক্ষোভ শান্তি বিনির্মাণে নারীর নেতৃত্বকে এগিয়ে নেওয়ার আহ্বান আইরিন খানের

সশরীরে পরীক্ষা নিল ঢাবির সাংবাদিকতা বিভাগ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ২৬৯ সময় দেখুন
সশরীরে পরীক্ষা নিল ঢাবির সাংবাদিকতা বিভাগ


ঢাবি করেসপন্ডেন্ট

ঢাকা: স্বাস্থ্যবিধি মেনে সশরীরে সেমিস্টার ফাইনাল পরীক্ষা নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। দুই বর্ষের পরীক্ষায়ই শিক্ষার্থীদের উপস্থিতি ছিলো শতভাগ।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিভাগটির স্নাতক শেষবর্ষ ও স্নাতকোত্তর পর্যায়ের সেমিস্টার ফাইনাল পরীক্ষা নিয়েছে বিশ্ববিদ্যালয়ের এই বিভাগটি।

বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ বিল্ডিংয়ে সকাল ১১টার দিকে স্নাতকোত্তর পর্যায়ের প্রথম সেমিস্টার এবং দুপুর দুটোর দিকে স্নাতক শেষবর্ষের সপ্তম সেমিস্টারের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। স্নাতকোত্তর পর্যায়ে ৫৩ শিক্ষার্থীকে আলাদা দুটো রুমে বসিয়ে পরীক্ষা নিয়েছে বিভাগটি। একই পদ্ধতিতে দুপুর স্নাতক শেষবর্ষের ৬৬ শিক্ষার্থীর পরীক্ষাও অনুষ্ঠিত হয়েছে

এ ব্যাপারে স্নাতক শেষবর্ষের শিক্ষার্থী মুকুল মোর্শেদ সারাবাংলাকে বলেন, অনলাইনে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে অনেক ধরনেরই সমস্যা থাকে। বিভাগ অফলাইনে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেছে। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় বসেছি আমরা।

শিক্ষার্থীদের সম্মতির ভিত্তিতে অফলাইনে পরীক্ষা নেওয়া হয়েছে জানিয়ে বিভাগটির চেয়ারপারসন ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. আবুল মনসুর আহম্মদ বলেন, অনলাইনের অনেক ধরনের সীমাবদ্ধতা রয়েছে। অনেক শিক্ষার্থী পুকুরপাড়ে গিয়ে কিংবা বাড়ি থেকে অনেক দূরে গিয়ে নেটওয়ার্ক পায়। সেক্ষেত্রে শিক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে তাদের সম্মতি সাপেক্ষে অফলাইনে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়া হয়েছে।

পরীক্ষায় শিক্ষার্থীদের উপস্থিতি শতভাগ ছিলো জানিয়ে তিনি বলেন, শতভাগ উপস্থিতির মধ্য দিয়ে পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে স্নাতক শেষ বর্ষের ৭ম সেমিস্টার এবং স্নাতকোত্তর পর্যায়ের প্রথম সেমিস্টারের পরীক্ষা সম্পন্ন করতে পেরেছি।

সারাবাংলা/আরআইআর/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর