বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২০৫ বাঘাইছড়িতে অগ্নিকান্ড ক্ষতিগ্রস্ত আনসার সদস্যের পাশে উপজেলা প্রশাসন বৃক্ষ রোপন উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটন যুদ্ধবিরতি কার্যকরে সম্মত লেবানন-ইসরায়েল ‘Wishing he was in high school’: Pat Cummins’ hilarious Vaibhav Sooryavanshi admission | Cricket News ভূঞাপুরে যমুনা নদী থেকে ডাকাতির প্রস্তুুত কালে পাঁচ ডাকাত আটক কালিয়াকৈরে ছিনতাই হওয়া প্রাইভেটকার উদ্ধার, সংঘবদ্ধ চক্রের ৩ জন সদস্য গ্রেপ্তার বাংলাদেশ–অস্ট্রেলিয়া ম্যাচকে ঘিরে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত সাজেকে পরিবেশ রক্ষা কমিটির জনসচেতন মূলক মাইকিং চট্টগ্রামে ‘গুপ্তলীগের গুপ্ত মিছিল’ প্রতিহতের আহ্বান ছাত্রদলের

সস্তায় 4G Smartphone আনতে চাইছে Jio. Jio planning to launch smartphone– News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৪ মে, ২০২১
  • ৩১৮ সময় দেখুন
সস্তায় 4G Smartphone আনতে চাইছে Jio. Jio planning to launch smartphone– News18 Bangla


#নয়াদিল্লি:

লক্ষ্য ৫০ কোটি ইউজার। আর সেই লক্ষ্যেই দ্রুত এগিয়ে যেতে চায় রিলায়েন্স জিও। গত বছরের অগাস্ট মাসে বার্ষিক আলোচনায় সংস্থার তরফে ৫০ কোটি ইউজার টার্গেটের কথা বলা হয়েছিল। আর এই ৫০ কোটি ইউজারের লক্ষ্য ছুঁতে এবার সস্তায় ফোরজি স্মার্টফোন বাজারে আনার স্ট্র্যাটেজি নিয়েছে জিও। সস্তায় ফোরজি স্মার্টফোন এনে আরও একবার মোবাইলের বাজারে ঝড় তুলতে চাইছে তারা। এই মুহূর্তে অন্য কোম্পানির নেটওয়ার্কে ৫০ কোটির বেশি ইউজার্স রয়েছে। জিও সেই টুজি অথবা থ্রিজি ইউজারদের টার্গেট করছে ।

জিও-র এই মুহূর্তে ইউজার্স রয়েছে ৩৭.৫ কোটি। ফোরজি নেটওয়ার্ক আনার পর সারা দেশে পাল্লা দিয়ে বেড়েছিল জিও ইউজার্স। এখনও জিও ফোর জি ইউজারের সংখ্যা অনেকটাই বেশি। তবে এবার সস্তায় ফোরজি স্মার্টফোন এনে ইউজার আরও বাড়িয়ে নিতে চাইছে জিও। একইসঙ্গে জিও ফোনে নতুন কিছু আকর্ষক অফার এনেও ইউজারদের সংখ্যা বাড়াতে চাইছে জিও। অর্থাৎ একইসঙ্গে নতুন স্মার্টফোন লঞ্চ এবং জিও ফোনে আকর্ষক অফার, এই দুই স্ট্রাটেজিতে বাজার ধরতে চাইছে জিও। সংস্থার তরফে বলা হয়েছে, ডিজিটাল প্ল্যাটফর্মের উন্নতিতে জিও সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চেয়েছে। করোনা মহামারীর জেরে গত অর্থবর্ষে জিওকে ধাক্কা সামলাতে হয়েছে। সেক্ষেত্রে জিও চলতি অর্থবর্ষে ইউজারের সংখ্যা বাড়িয়ে ক্ষতি পূরণ করে নিতে চাইছে।

ভারতে মোবাইল ইউজার্স-এর সংখ্যা প্রায় ১০০ কোটি। যার মধ্যে প্রায় ৫৫ কোটি ইউজার টুজি বা থ্রিজি নেটওয়ার্ক ব্যবহার করেন। জিও শুরু থেকেই সব ইউজারদের ফোরজি সার্ভিস দেওয়ার পক্ষপাতি। সেই জন্য ২০১৭ সালে প্রথমবার দেড় হাজার টাকায় সস্তার ফোরজি ফিচার স্মার্টফোন লঞ্চ করেছিল তারা। সস্তার ফোনে ফোরজি কানেক্টিভিটি। সেই অফার দারুণ পছন্দ হয়েছিল গ্রাহকদের। জিও ফোনের এক কোটি ইউনিট বিক্রি হয়েছিল সেবার। সস্তায় ফোরজি স্মার্টফোনের বাজার ধরতে চাইছে জিও। তবে সেই স্মার্টফোনের দাম কত হবে তা এখনই সংস্থার তরফে কিছু জানানো হয়নি।

Published by:Suman Majumder

First published:



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom