শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১ রাশিয়ার তেল-গ্যাস কেনায় নিষেধাজ্ঞা স্থগিত ট্রাম্পের, স্বস্তিতে ভারত গ্রিনমেট্রিক ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৬-এ উত্তরা ইউনিভার্সিটির অর্জন, রাষ্ট্রপতির অভিনন্দন Ranabaali: Reviews And Ratings Of Vijay-Rashmika Film Disabled On BookMyShow After Court Order | Telugu Cinema News Under pressure and on the move: India coach flags mental fatigue in camp amid ‘jam-packed’ schedule | Cricket News বঙ্গভঙ্গ দিবসে কর্মসূচি না থাকায় বিএনপির সমালোচনা জেডিপির হাম ও হামের উপসর্গে ১৬ দিনে ৭৮ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ১৬ দিনে প্রাণ হারাল ৯০ জন মক্কায় মসজিদে ‘অশালীন কর্মকাণ্ডে’র দায়ে বাংলাদেশি নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর মেধার স্বীকৃতিস্বরূপ ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির ২০ শিক্ষার্থী

সাংবাদিককে গ্রেফতার, বেলারুশের বিরুদ্ধে নিষেধাজ্ঞায় একমত ইইউ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৫ মে, ২০২১
  • ৪৩৪ সময় দেখুন
সাংবাদিককে গ্রেফতার, বেলারুশের বিরুদ্ধে নিষেধাজ্ঞায় একমত ইইউ


আন্তর্জাতিক ডেস্ক

বেলারুশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করার বিষয়ে একমত হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা। একইসঙ্গে ইউরোপের ২৭টি দেশের আকাশপথ ও বিমানবন্দরগুলোও ব্যবহার করতে পাবে না বেলারুশ। সরকার বিরোধী এক সাংবাদিককে গ্রেফতারের জন্য যাত্রীবাহী বিমানটি জোড় করে অবতরণ করার কারণে এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। খবর আলজাজিরা।

এই ঘটনাকে ইইউ নেতারা নির্লজ্জ ‘ছিনতাই’ হিসেবে উল্লেখ করেছেন। সোমবার (২৪ মে) গ্রেফতারকৃত সাংবাদিক রোমান প্রোটাসেভিচকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েন তারা। একইসঙ্গে এ ঘটনার জন্য বেলারুশের প্রেসিডেন্ট অ্যালেক্সান্ডার লুকাশেঙ্কোর তীব্র সমালোচনা করেন নেতারা। গত রোববার আইরিশ ক্যারিয়ার রায়ানের বিমানটি যাত্রী নিয়ে গ্রীস থেকে লিথুনিয়া যাচ্ছিল।

এছাড়াও জোরপূর্বক বিমানটি অবতরণের সঙ্গে জড়িত কর্মকার্তাদের বিরুদ্ধেও আলদাভাবে নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ইইউ নেতারা। একইসঙ্গে নজিরবিহীন এই ঘটনার তদন্তের জন্য তারা আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচলকারী সংস্থার কাছে আবেদন করবেন। ইতোমধ্যে এই ঘটনাকে অনেকেই ‘রাষ্ট্রীয় সন্ত্রাস’ হিসেবে আখ্যা দিয়েছে।

আরও পড়ুন: বেলারুশে সাংবাদিককে গ্রেফতারে বিমান ‘ছিনতাই’

ইইউ নেতাদের এসব সিদ্ধান্ত সকল প্রকার আইনি প্রক্রিয়া শেষে করে দ্রুতই বাস্তবায়ন করা হবে। এ ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল সোমাবার বেলারুশের প্রেসিডেন্টের নিন্দা করেছেন। এ ঘটনায় কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে সে বিষয়ে তার উপদেষ্টাদের কাছে মতামতও চেয়েছেন তিনি।

প্রসঙ্গত, ৬৬ বছর বয়সী আলেকজান্ডার লুকাশেঙ্কো ১৯৯৪ সাল থেকে বেলারুশ শাসন করছেন। ২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভের সময় শত শত বিক্ষোভকারীকে গ্রেফতার করে সরকার।

বেলারুশের নেক্সটা মিডিয়া নির্বাচনের সময় এবং এর পরেও বিরোধীদলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। প্রোটাসেভিচ একজন সাংবাদিক, ব্লগার, ফটোগ্রাফার এবং আন্দোলনের কর্মী। ২০১৯ সালে প্রোটাসেভিচ বেলারুশ ছেড়ে চলে যান এবং ২০২০ সালে নেক্সটার সঙ্গে প্রেসিডেন্ট নির্বাচনের খবর সংগ্রহ করেন। বেলারুশে তার বিরুদ্ধে অপরাধের অভিযোগ আনা হয়। প্রোটাসেভিচকে সন্ত্রাসীর তকমা দেওয়া হয়েছে এবং বেলারুশে তিনি মৃত্যুদণ্ডের মুখে আছেন।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর