বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

সাইকেল থেকে পড়ে জ্ঞান হারালেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৪ জুন, ২০২৩
  • ১১৫ সময় দেখুন
সাইকেল থেকে পড়ে জ্ঞান হারালেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: ছোটখাটো অঘটন ঘটেছে বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেক্সান্ডার ডি ক্র’র ভাগ্যে। অপ্রত্যাশিতভাবে সাইকেল থেকে পড়ে কিছু সময়ের জন্য জ্ঞানহীন অবস্থায় ছিলেন তিনি। অবস্থা বেগতিক দেখে প্রধানমন্ত্রীকে নেওয়া হয় হাসপাতালেও।

শনিবার (৩ জুন) এমন অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বেলজিয়াম জাতীয় সংবাদ সংস্থা বেলজা রিপোর্ট।

হাসপাতালে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা যায়, তার দেহে বা মাথায় বড় কোনো আঘাত নেই। পড়ে যাওয়ার পর যতটুকু আঘাত পেয়েছিলেন সেটিও সেরে গেছে।

প্রধানমন্ত্রী ডি ক্রু শনিবার দিনের শেষ দিকে— ফ্ল্যান্ডার্স অঞ্চলে নিজের বাড়ির কাছে ছেলেকে নিয়ে সাইকেল চালাচ্ছিলেন। ওই সময়ই পড়ে গিয়ে আঘাত পান তিনি।

বেলজা জানিয়েছে, প্রধানমন্ত্রী কয়েক মুহূর্তের জন্য জ্ঞান হারিয়ে ফেলেন এবং শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে চিকিৎসকের শরণাপন্ন হতে হয়।

বেলজা রিপোর্ট নিশ্চিত করেছে, দুর্ঘটনাটি আগামী সপ্তাহে প্রধানমন্ত্রীর সরকারি শিডিউলে কোনো প্রভাব ফেলবে না। সবকিছু ঠিকঠাক চলবে।

 

সারাবাংলা/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর