রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

‘সাইবার নিরাপত্তা আইন গণমাধ্যমের কণ্ঠরোধ করলে মেনে নেব না’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ১১৬ সময় দেখুন
‘সাইবার নিরাপত্তা আইন গণমাধ্যমের কণ্ঠরোধ করলে মেনে নেব না’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: আলোচিত ডিজিটাল নিরাপত্তা আইন ‘বাতিল’ করায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

এসময় তিনি বলেন, আইনটি আরও আগেই বাতিল করা উচিত ছিল।

সোমবার (৭ আগস্ট) এক বিবৃতিতে এ কথা বলেন জাপা চেয়ারম্যান।

জি এম কাদের বলেন, সাইবার নিরাপত্তা আইন-২০২৩ আইন প্রনয়ণের ঘোষণা দিয়েছে সরকার। আশা করি এই আইন যেন মানুষের মৌলিক ও মানবাধিকারের পরিপন্থি না হয়। সাইবার নিরাপত্তা আইন যেন ভিন্নমত দমনের হাতিয়ার না হয়।

তিনি বলেন, সাইবার নিরাপত্তা আইন গণমাধ্যমের কণ্ঠরোধ করলে আমরা তা মেনে নেব না। গণমানুষের অধিকার নিশ্চিত করেই সাইবার নিরাপত্তা আইন প্রণয়নের দাবিও জানান জাপা চেয়ারম্যান।

সারাবাংলা/এ এইচ এইচ/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর