মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News বিএনপি-অঙ্গসংগঠনগুলোকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন

সাপাহারে আইহাই ইউনিয়ন আমচাষী ও ব্যবসায়ীদের মতবিনিময় সভা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২ জুন, ২০২১
  • ৫৫০ সময় দেখুন
সাপাহারে আইহাই ইউনিয়ন আমচাষী ও ব্যবসায়ীদের মতবিনিময় সভা

জুলফিকার আলী সম্রাট নওগাঁ প্রতিনিধিঃ আমের রাজধানী খ্যাত নওগাঁ সাপাহার উপজেলার আইহাই ইউনিয়ন আমচাষী ও ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেল পাঁচটায়উপজেলার আশড়ন্দ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আইহাই ইউনিয়ন আমচাষী ও ব্যবসায়ী সমিতির আয়োজনে সমিতির সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে আমচাষের বর্তমান অবস্থান, ভবিষ্যৎ পরিকল্পনা, আমচাষী ও আম ব্যবসায়ীদের নানা সমস্যা এবং সমাধান কল্পে করনীয় সম্পর্কে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল, তিনি বলেন আম ব্যাবসায়ীগন কোনক্রমেই ওজনের ক্ষেত্রে স্থানীয় প্রশাসন কর্তৃক নির্ধারিত পরিমাণের থেকে বেশি নিতে পারবে না, তিনি আরো বলেন কোনো আমচাষি আম বাজারজাতকরণের সময় ভালো আম ক্যারেট এর উপরিভাগ রেখে খারাপ ক্ষত যুক্ত আম নিচে রেখে ব্যবসায়ীদের প্রতারিত করার চেষ্টা না করে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মজিবুর রহমান, তিনি তার বক্তব্যে বলেন বহিরাগত ব্যবসায়ীদেরকে সাপাহার উপজেলায় নির্বিঘ্নে ব্যবসা করার সুযোগ দিতে হবে, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, তিনি বলেন সাপাহার উপজেলা সদরের পাশাপাশি ইউনিয়ন পর্যায় গুলোতে ব্যবসার ক্ষেত্র তৈরি করতে হবে। এ সময় বক্তাগণ তিলনা ইউনিয়নের হরিপুর মোড় কে ব্যাবসায়িক দ্বিতীয় কেন্দ্রবিন্দু বলে উল্লেখ করেন। আইহাই ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সাদেকুল ইসলাম, সাধারন সম্পাদক মোকতার জুয়েল, সাংগঠনিক সম্পাদক জিয়াউজ্জামান টিটু প্রমূখ।

মতবিনিময় সভায় জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সোহানুর রহমান সবুজ সঞ্চালনা তিনি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর