বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী নারীদের শুভেচ্ছায় রাজপথে সাংবাদিকতার ব্যতিক্রমী ক্লাস

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৯ সময় দেখুন
সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী নারীদের শুভেচ্ছায় রাজপথে সাংবাদিকতার ব্যতিক্রমী ক্লাস


সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী নারীদের শুভেচ্ছা জানাতে রাজপথে সাংবাদিকতার ব্যতিক্রমী ক্লাস করেছে গ্রিন বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন বিভাগের একদল তরুণ শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়টির সাংবাদিকতা বিভাগের  শিক্ষক সরোজ মেহেদী বুধবার বিজয় সরণি মোড়ে এমন ব্যতিক্রমী ক্লাস নেন।

কীভাবে কোন কিছু দেখা থেকে রিপোর্ট লিখতে হয়, তা শিখাতেই মূলত এমন ব্যবহারিক ক্লাস নেয়ার সিদ্ধান্ত নেন এ শিক্ষক।

বুধবার, সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী নারী খেলোয়াড়দের বিমানবন্দর থেকে বাফুফে কার্যালয়ে নিয়ে যাওয়া হয় ছাদখোলা বাসে করে। এ দৃশ্য দেখেত ভীড় জমিয়ে হাজার হাজার মানুষ।

এ সময় শিক্ষার্থীরা রিপোর্টিং নোট নেওয়ার কৌশল, ঘটনাস্থল থেকে সরেজমিনে রিপোর্ট তৈরির কলাকৌশল, ইন্টারভিউ গ্রহণ, ফেসবুকে লাইভ ধারা বর্ণনা, চলমান ঘটনার চিত্রগ্রাফি ধারণ প্রভৃতি বিষয় হাতে-কলমে চর্চা করান তিনি।

ক্লাস কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষার্থীরা সাফ চ্যাম্পিয়ন নারী দলের সদস্যদের শুভেচ্ছা গ্রহণ নিয়ে একটি করে প্রতিবেদন বা ফিচার তৈরি করবে।

শিক্ষার্থী মো. রাজন বলেন, আমি নিজে স্পোর্টস জার্নালিস্ট হতে চাই। মেয়েদের এমন বিজয় সংবর্ধনা নিয়ে আমার মধ্যে অন্য রকম অনুভূতি কাজ করছিল। আমরা ক্লাস কার্যক্রমের অংশ হিসেবে আজকের এই ঐতিহাসিক ঘটনার সাক্ষী হলাম।

জান্নাতুন নাঈম সুমাইয়া বলেন, একই সঙ্গে আমাদের রথ দেখা ও কলা বেচা হলো। আমরা আমাদের কোর্স শিক্ষক ও চেয়ারপারসন মহোদয়কে কৃতজ্ঞতা জানাই এমন একটি ঐতিহাসিক ঘটনার সাক্ষী হওয়ার সুযোগ করে দেয়ার জন্য।

বিভাগের শিক্ষক সরোজ মেহেদী বলেন, পাঠ ছেড়ে মাঠে এসে হাতে কলমে সাংবাদিকতা শেখার একটি চলমান কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষার্থীরা আজকে এখানে এসেছে। তারা একই সাথে মাঠের সাংবাদিকতা শেখা ও এ বিজয়ের সাক্ষী হতে পেরে উচ্ছ্বসিত। তারুণ্যের এ উচ্ছ্বাস আগামীর বাংলাদেশের সমৃদ্ধি ও সম্ভাবনার কথাই আমাদের জানান দিয়ে যায়।

বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. শেখ শফিউল ইসলাম বলেন, শিক্ষার্থীদের যোগ্য করে গড়ে তুলতে আমরা নানা কার্যক্রম হাতে নিয়েছি। আমরা চাই তারা শ্রেণিকক্ষের পাঠের পাশাপাশি মাঠের অভিজ্ঞতাও অর্জন করুক।

বিজয়নগর মোড়ে দীর্ঘ সময় অপেক্ষার পর ঘটনাস্থলে বিজয়ী নারী দলের গাড়ি পৌঁছালে শিক্ষার্থীরা তাদের হাত নেড়ে শুভেচ্ছা জানান। বিজয়ী গাড়ির দিকে ফুল ছুড়ে মারেন। এ সময় গাড়ি থেকেও ফুল ছুড়ে অভিবাদনের জবাব দেওয়া হয়। তখন পুরো এলাকা লোকে লোকারণ্য হয়ে যায়। উচ্ছ্বসিত জনতা হাত নেড়ে করতালি দিয়ে নারী দলকে শুভেচ্ছা জানায়।

গত ১৯ সেপ্টেম্বর নেপালের রাজধানী কাঠমুন্ডুতে নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন হন বাংলাদেশের মেয়েরা। আজ বুধবার দুপুরে তারা দেশে ফেরেন।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর