রোগের লক্ষণ
থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত কোনও ব্যক্তি বারবার অসুস্থ হয়ে পড়তে পারেন। রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে। থ্যালাসেমিয়ার প্রধান উপসর্গ হতে পারে ঘন ঘন ঠান্ডা লাগা, শারীরিক দুর্বলতা, মন খারাপ, বয়স অনুযায়ী শারীরিক বিকাশ না হওয়া, শরীরে হলুদ ভাব, দাঁত বের হয়ে আসা, শ্বাস নিতে কষ্ট হওয়া ইত্যাদি।