শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

সাম্প্রদায়িক সম্প্রীতি আরও সমৃদ্ধ হবে, আশা জিএম কাদেরের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ২৬৩ সময় দেখুন
সাম্প্রদায়িক সম্প্রীতি আরও সমৃদ্ধ হবে, আশা জিএম কাদেরের


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল সনাতন ধর্মাবলম্বীদের অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। এ উপলক্ষে বিশ্বের সকল ধর্মাবলম্বীদের তিনি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানান।

শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে দেওয়া এক বাণীতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সব চেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা পূজা। হিন্দু ধর্ম মতে সমাজের অন্যায়, অবিচার, অশুভ এবং অসুর শক্তি দমনের মাধ্যমে বিশ্বময় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এ পূজা উদযাপিত হয়। আবহমানকাল ধরে দেশের হিন্দু সম্প্রদায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় শারদীয় দুর্গা পূজা উদযাপন করেন। শুধু হিন্দু সম্প্রদায় নয়, সার্বজনীন দুর্গা উৎসবে এদেশের মুসলিম-বৌদ্ধ ও খ্রিষ্ঠান সম্প্রদায়ও উৎসব মুখর পরিবেশে অংশ নেয়।

তিনি আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশে বিরাজমান হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য আরও সমৃদ্ধ হবে। আরও সুসংহত হবে বাংলাদেশে অসাম্প্রদায়িক চেতনা।

জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের সবার শান্তিময় উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

সারাবাংলা/এএইচএইচ/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর