শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ঢাবি থিয়েটারের পরিবেশনা ‘শৈল্পিক’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ২৪৩ সময় দেখুন
সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ঢাবি থিয়েটারের পরিবেশনা ‘শৈল্পিক’


ঢাবি করেসপন্ডেন্ট

দেশব্যাপী শারদীয় দুর্গোৎসব ও সনাতন ধর্মাবলম্বীদের বসতবাড়িতে অগ্নিসংযোগ ও নির্যাতনের বিরুদ্ধে ‘শৈল্পিক’ প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ। প্রতিবাদের অংশ হিসেবে ‘দেখতে কি পাও, পুড়ছে বাংলা’ শীর্ষক একটি শৈল্পিক প্রতিবাদী নাট্য পরিবেশনা করেন বিভাগটির শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির মানববন্ধনে যুক্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে প্রতিবাদী নাট্যটি পরিবেশন করেন শিক্ষার্থীরা।

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ঢাবি থিয়েটারের পরিবেশনা ‘শৈল্পিক’

‘গোল হয়ে আসুন সকলে, ঘন হয়ে আসুন সকলে’—এই প্রতিপাদ্যকে ধারণ করে অনুষ্ঠিত পরিবেশনাটির মূখ্য তত্ত্বাবধায়ক তানভির নাহিদ খান বলেন, ‘বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে জন্ম হয়েছে বাংলাদেশ রাষ্ট্রের। ধর্মভিত্তিক জাতীয়তাবাদ থেকে নয়। সব ধর্ম-বর্ণের মানুষের ঐক্যবদ্ধ অংশগ্রহণে মহান মুক্তিযুদ্ধে মরণপণ লড়াই করে এই রাষ্ট্রের স্বাধীনতা অর্জিত হয়েছিল। সম্প্রতি দুর্গোৎসবে ঘটে যাওয়া ঘটনা এই বাংলার হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে হুমকির মুখে ফেলেছে। আমাদের অসাম্প্রদায়িক এই রাষ্ট্রকে সংকটাপন্ন করেছে।’

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ঢাবি থিয়েটারের পরিবেশনা ‘শৈল্পিক’

থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক শাহমান মৈশান বলেন, ‘এদেশে একজন মুসলমান ঠিক যতটুকু বাঁচার অধিকার রাখে, একজন হিন্দুও ততটুকুই অধিকার রাখে। এই দেশ যেমন মুসলমানের, তেমনই হিন্দুর, তেমনই সাঁওতালেরও। বহু জাতি ও বহু ধর্মের বাংলাদেশকে বীভৎস সাম্প্রদায়িকতা ও বর্ণবাদ থেকে রক্ষার জন্য সবাই আওয়াজ তুলুন। আমরা এখনো আছি বহুজন একসাথেই। থাকবোই, লড়বোই, বাঁচবোই।’

এ সময় অন্যদের মধ্যে বিভাগের শিক্ষক অধ্যাপক ড. ইসরাফিল সাহিন, ড. সাইদুর রহমান লিপন, মোহাম্মদ আহসান খান ও নাভেদ রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সারাবাংলা/আরআইআর/এএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর