শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

সায়েন্সল্যাবে ৩ কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ১০৯ সময় দেখুন
সায়েন্সল্যাবে ৩ কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় একটি ভবনে বিস্ফোরণ ও ভবন ধসের ঘটনায় পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। এরইমধ্যে ওই এলাকায় তিন কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটে। বিকেল ৩টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিল।

নিউমার্কেট থানার উপ-পরিদর্শক রায়হান সিরাজী রোববার (৫ মার্চ) তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুরে সংঘর্ষের ঘটনাটি ঘটে। এখনও শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে পুলিশ। পুলিশ মারামারিতে জড়িয়ে পড়া শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও লাঠিচার্জ করেছে।

জানা গেছে, দুপুর একটার দিকে এই সংঘর্ষের সূত্রপাত হয়। ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় লাঠিসোটা, রড, হকিস্টিক নিয়ে আইডিয়াল কলেজের দিকে যায় ঢাকা কলেজের শিক্ষার্থীরা। পরে সেখানে সিটি কলেজের শিক্ষার্থীরাও মারামারিতে জড়িয়ে পড়ে। এঘটনায় আহত ঢাকা কলেজের শিক্ষার্থীকে পপুলার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জানতে চাইলে পুলিশের সহকারী কমিশনার (ধানমন্ডি জোন) আব্দুল্লাহ আল মাসুম বলেন, পরিস্থিতি এখনও থমথমে। এক দুর্ঘটনা সামাল দিতে গিয়ে পুলিশ এমনিতেই হিমশিম খাচ্ছে। এর মধ্যেই শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ চলছে। যানবাহন আটকে থাকায় মানুষের ভোগান্তি হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে পুলিশ।

সারাবাংলা/ইউজে/ এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর