শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

‘সার্চ কমিটি কী করে তা দেখার অপেক্ষায় জাতি’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ২০৫ সময় দেখুন
‘সার্চ কমিটি কী করে তা দেখার অপেক্ষায় জাতি’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: জাতীয় পার্টি চেয়ারম্যান এবং বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচন কমিশন গঠনে তারা সংবিধানের বাধ্যবাধতকা অনুযায়ী আইন তৈরির প্রস্তাব করেছিলেন। কিন্তু, তাদের প্রত্যাশার সঙ্গে পাস হওয়া আইনটির সামঞ্জস্য নেই।

তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার নিয়োগ আইনটি নতুন মোড়কে পুরনো জিনিস।

শনিবার (৫ ফেব্রুয়ারি) সংবাদ মাধ্যমে পাঠানো বিবৃতিতে জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এসব কথা বলেন।

জি এম কাদের বলেন, বর্তমান আইন অনুযায়ী সার্চ কমিটি গঠন হয়েছে। রাষ্ট্রপতি যে দুজন সদস্যের নাম প্রস্তাব করেছেন তাদের বিষয়ে আপত্তি নেই। তবে, বর্তমান সার্চ কমিটি নির্বাচন কমিশন গঠনে কাদের নাম প্রস্তাব করবে তা দেখার অপেক্ষায় সমগ্র জাতি। তার চান সার্চ কমিটি নিরপেক্ষ ও সর্বমহলে গ্রহণযোগ্য ব্যক্তিদের নাম প্রস্তাব করবে। যারা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে পারবেন।

সারাবাংলা/এএইচএইচ/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর