রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

‘সার্বভৌমত্ব ঝুঁকির মধ্যে ফেলে ভারতকে করিডোর দিয়েছে সরকার’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ১১৩ সময় দেখুন
‘সার্বভৌমত্ব ঝুঁকির মধ্যে ফেলে ভারতকে করিডোর দিয়েছে সরকার’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: সশস্ত্র সংগ্রামে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিলিন করে দিয়ে ক্ষমতাকে দীর্ঘায়িত করতে ভারতের সঙ্গে গোলামীর চুক্তি করেছে আওয়ামী লীগ। দেশের সার্বভৌমত্বকে ঝুঁকির মধ্যে ফেলে তারা ভারতকে সমুদ্র বন্দর করিডোর, স্থলবন্দর করিডোর, নদীবন্দর করিডোর এবং সর্বশেষ রেললাইন করিডোর দিয়েছে।

শনিবার (১৩ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

‘ভারতের সাথে অসম চুক্তি-বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের ওপর হুমকি’ শীর্ষক আলোচনা সভা আয়োজন করে ইয়ুথ ফোরাম।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, ‘আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক বন্ধু ভারতের বিএসএফ প্রায়ই সীমান্তে আমাদের নাগরিকদের হত্যা করছে। সীমান্ত জুড়ে মাদকের কারণে বাংলাদেশের যুবসমাজ ধ্বংসের মুখে। দেশজুড়ে মাদকের ভয়াবহতা বেড়ে যাচ্ছে। দুদক অভিযুক্ত করেই শেষ, নেই কোনো ফলপ্রসু পদক্ষেপ।’

তিনি বলেন, ‘দেশে যখন যুবকরা বেকারত্বে অভিশাপ নিয়ে ঘুরছে, তখন অবৈধ ভারতীয়দের চাকরির বিরুদ্ধে সরকার চুপ। সুতরাং জনগণকে ঐক্যবদ্ধ করে তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন তৈরি করতে হবে। বাংলাদেশের জনগণ আল্লাহকে ছাড়া কাউকে ভয় পায় না, তাদেরকে ভারতের ভয় দেখিয়ে লাভ নেই। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হলেই এই সরকার পদত্যাগ করতে বাধ্য হবে। ভারতের আগ্রাসনে বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’

সেলিমা রহমান বলেন, ‘পানি নিষ্কাশনের জন্য ৭০০ কোটি টাকার বাজেট পাওয়ার পরেও ঢাকা শহর এখন জলাবদ্ধ হয়ে পড়ে। সিটি করপোরেশনের কোনো দায়বদ্ধতা ও জবাবদিহিতা নেই।’

বিএনপি নেতা শাহজাহান মিয়া সম্রাট বলেন, দেশকে ভারতের সাথে একীভূত করতে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ। নেহেরু ডকট্রিন বাস্তবায়নের জন্য ভারত অবৈধভাবে আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়ে রেখেছে। ফলশ্রুতিতে ভারতে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে যে প্রটোকল পাওয়ার কথা তা পান না। পান তৃতীয় শ্রেণীর মর্যাদা পান। যা বাংলাদেশের জন্য লজ্জার।

শিক্ষাবিদ দেওয়ান সাজ্জাদ বলেন, ‘জাতির বিবেক সাংবাদিকদের কাছে আহবান, দেশকে পুনরুদ্ধারের জন্য ভূমিকা রাখলে বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য হতে ব্যর্থ হবে। এই ফ্যাসিস্ট সরকার দেশকে বিক্রি করতে পারবে না। ষড়যন্ত্রকারী বুদ্ধিজীবীদেরকে আশু পরিণতি সম্পর্কে সজাগ করতে হবে। ভারতের আগ্রাসনের কারণে আজ বাংলাদেশ সার্বভৌমত্ব হারাতে বসেছে। মানুষের ভোটের অধিকার নাই, মানবাধিকার নাই, বাক-স্বাধীনতা নাই, সংবাদ মাধ্যমের স্বাধীনতা নাই।’

সুপ্রিম কোর্টের আইনজীবী ইউসুফ আলী বলেন, ‘কোটা আন্দোলনকারীদের থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত আন্দোলনকে কীভাবে সফল করতে হয়। পাশাপাশি ছাত্ররা যেভাবে সমগ্র বাংলাদেশে তাদের দাবির পক্ষে জনসমর্থন সৃষ্টি করেছে তা থেকে বিরোধীদলকে ভাবতে হবে। বৃটিশরা ওয়াইন এর বিনিময়ে দুটি জাহাজ দিয়ে ২০০ বছর ভারতকে গোলামীর জিঞ্জিরে আবদ্ধ করেছে। বর্তমান আওয়ামী সরকার বিদেশি রাষ্টের সাথে চুক্তি করে ক্ষমতা দীর্ঘায়িত করতে পারলেও জনগণের ভাতের অধিকার প্রতিষ্ঠা করতে পারেনি।’

অ্যাডভোকেট পারভেজ হোসেন বলেন, ‘বিগত সময়ে ভূ-রাজনৈতিক সিদ্ধান্তে ভুল করার কারণে তৎকালীন সরকার চীনের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে পারেন। বর্তমানে ফ্যাসিস্ট আওয়ামী সরকার ভারতকে একচেটিয়া সুবিধা দেওয়ার মাধ্যমে আবার ভূ-রাজনীতিতে ভুল পা ফেলেছে। এ কারণে চীন থেকে শেখ হাসিনা খালি হাতে ফিরে এসেছে। এখন বিরোধী জোটের উচিত কূটনৈতিক উপায়ে এ সুযোগ গ্রহণ করা।’

রাজনীতিবিদ ড. মো. হেলাল উদ্দিন বলেন, ‘অবৈধ প্রধানমন্ত্রী ১৪ দিনে ভারত সফর করেছে দুইবার। ভারতের কাছ থেকে চীন সফরের সবুজ সংকেত নিয়েও খালি হাতে ফিরতে হয়েছে। সদ্য ভারতের সাথে যে দশটি চুক্তি ও সমঝোতা হয়েছে তা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হুমকির মুখে ঠেলে দেওয়া হয়েছে। বিগত তিনবারের অবৈধ ক্ষমতাসীন হয়েও ভারত ও বিদেশি দেশগুলোর সঙ্গে করা চুক্তি ও সমঝোতা স্মারক নিয়ে সংসদ ও জনগণে কাছে প্রকাশ করতে পারেনি। যা সংবিধান পরিপন্থী।’

বিএনপি নেতা বিলকিস ইসলাম বলেন, ‘সরকার দেশ ও দেশের জনগণকে হতাশাগ্রস্ত করে রেখেছে। চুক্তি অনুযায়ী হিস্যার পানি না পেলেও বাঁধ খুলে দিয়ে দেশের উত্তর অঞ্চলকে পরিকল্পিতভাবে পানিবন্দি করে রেখেছে। ১৫ ই আগস্ট পিতৃ হত্যার প্রতিশোধ নিতে সমগ্র জাতিকে কাঁদাচ্ছে।’

ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজের সভাপতি মো. শহিদুল ইসলাম বলেন, ‘জনগণকে অন্ধকারে রেখে চুক্তি ও সমঝোতা করছে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার। আপনারা জানেন বিশ্বব্যাপী যারা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে পারে তারাই রাষ্ট্রকে শাসন করতে পারে। গণমাধ্যমকে নিয়ন্ত্রণের মাধ্যমে দেশকে শাসন করে চলছে। দৈনিক আমার দেশ ও দিগন্ত টেলিভিশনকে বন্ধ করে গণমাধ্যমকে ভারত বিরোধিতার কারণে শিক্ষা দেওয়া হয়েছে। দেশের বুক চিরে রেল করিডোরের নামে ভারতকে আমাদের ভূ-খণ্ড ব্যবহারে বাধা দিতে বুকে রক্ত ঢেলে দিতে হবে।’

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের মহাসচিব ও পেশাজীবি আন্দোলনের সদস্য সচিব কাদের গণি চৌধুরী বলেন, ‘বর্তমান সরকার স্বাধীন বাংলাদেশকে একটি পারমাণবিক শক্তির দেশকে রেলপথের মাধ্যমে আমাদের বুক চিরে এপার ওপার চলাচলের ব্যবস্থা করেছে। যাদের সাথে তাদের সীমান্তবর্তী প্রতিবেশী কোনো বন্ধু রাষ্ট্রের সুসম্পর্ক নেই। ভারতের আগ্রাসী শাসনের ফলে নেপাল ও ভুটানের মতো দেশের জনগণ তাদের দেশ থেকে ভারতীয় তাবেদারকে হটিয়ে মাথা উচু করে দাঁড়াচ্ছে। কিন্তু, বাংলাদেশের নতজানু সরকার ভারতের সামনে কোমর সোজা করে দাঁড়ানোর সাহস দেখাতে পারছে না।’

ইয়ুথ ফোরামের সভাপতি এস নাজমুল হাসান বলেন, ‘জনগণকে অন্ধকারে রেখে ভারতের সাথে চুক্তি করছে বর্তমান সরকার। ভারতের কাছে ক্ষমতার দায়বদ্ধতা থেকে ভারতকে আজীবন খুশি রাখতে সবকিছু দিয়ে যাচ্ছে, কিন্তু বাংলাদেশের জনগণের জন্য কিছুই করছে না।’

সারাবাংলা/এজেড





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর