বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

সিংহাসনে আহরণের ৭০ বছর, উদযাপন অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না রানি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ২০৪ সময় দেখুন
সিংহাসনে আহরণের ৭০ বছর, উদযাপন অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না রানি


আন্তর্জাতিক ডেস্ক

ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের সিংহাসন আরোহণের ৭০ বছর উদযাপন করছে দেশটি। এজন্য কুজকাওয়াজসহ নানা অনুষ্ঠান চলবে চারদিন ধরে। তবে শুক্রবার (৩ জুন) সেন্ট পলস ক্যাথেড্রালে আয়োজিত জয়ন্তীকালীন অনুষ্ঠানে যোগ দেবেন না রানি। খবর বিবিসি।

গতকাল বৃহস্পতিবার (২ জুন) বাকিংহাম প্যালেসে কুচকাওয়াজ দেখার সময় অস্বস্তি বোধ করার পরে রানির এই সিদ্ধান্তের কথা রাজ প্রাসাদের পক্ষ থেকে জানানো হয়।

রাজ প্রাসাদের পক্ষ থেকে জানানো হয়, ‘ভ্রমণ ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতার’ কথা বিবেচনা করে ‘অনিচ্ছা সত্ত্বেও’এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওই অনুষ্ঠানের কয়েকঘন্টা পরে প্রাসাদ নিশ্চিত করে, শুক্রবারের ধন্যবাদ জ্ঞাপনের অনুষ্ঠানে যোগ দেবেন না রানি। একইসঙ্গে গতকাল বৃহস্পতিবারের স্মরণীয় দিনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান তিনি।

যদিও বৃহস্পতিবার সন্ধ্যায় একটি আলোকসজ্জা অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। তার ৭০ বছরের শাসনকালকে উদযাপন করার জন্যই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার কুজকাওয়াজের সময় কিংহাম প্যালেসের বারান্দায় দু’বার উপস্থিত হয়েছিলেন ৯৬ বছর বয়সী এই রানি। আর মাঠে জড়ো হওয়া জনতাদের উদ্দেশ্যে হাত নেড়েছিলেন তিনি। এ সময় রাজপরিবারের অন্যান্য সিনিয়র সদস্যরা তার পাশে ছিলেন।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর