অফিসার ইনচার্জ, বাকলিয়া থানা জনাব শাহীনুর আলম এর নেতৃত্বে এসআই(নিঃ)/মোঃ বাবুল হোসেন, এএসআই(নিঃ)/মোহাম্মদ জমির উদ্দিন সঙ্গীয় ফোর্সের সহায়তায় সহায়তায় অভিযান পরিচালনা কালে ইং ২৩/১০/২০২৬ইং তারিখ রাত ০৩.১০ ঘটিকার সময় বাকলিয়া থানাধীন এক্সেস রোড সুমনের ভাতের হোটেলের সামনে পরিচালনা করে আসামী ১। মোঃ উজ্জল মিয়া (২৬), পিতা- তাহের আলী মিয়া, মাতা- জয়নবনেছা, সাং- চাইড়া শিবলা, তালেব আলীর বাড়ী, কাঞ্চন মেম্বারের ওয়ার্ড, থানা- অষ্টগ্রাম, জেলা- কিশোরগঞ্জ, বর্তমানে- কালামের কলোনী, এক্সেস রোড, থানা- বাকলিয়া, জেলা- চট্টগ্রামকে গ্রেফতার করেন। আসামীর হেফাজত হইতে চোরাইকৃত ১। ০১টি asus core i3 laptop, ২। ০১টি HD SONY camcorder, ৩। hollyland mic, ৪। ০২টি slides change Remote, ৫। ০১টি canon ক্যামেরার ল্যান্স আলামত হিসেবে উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
উক্ত আসামীকে বাকলিয়া থানার মামলা নং-৩০, তারিখ- ২৩ অক্টোবর, ২০২৬; ধারা- ৩৮০, পেনাল কোড, ১৮৬০ মুলে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।