বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

সিকিমে বন্যায় সেনাসহ ১৯ জনের মৃত্যু, ৩০০০ পর্যটক আটকা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ১২২ সময় দেখুন
সিকিমে বন্যায় সেনাসহ ১৯ জনের মৃত্যু, ৩০০০ পর্যটক আটকা


আন্তর্জাতিক ডেস্ক

ভারতের সিকিমে আকস্মিক বন্যায় ছয় সেনাসহ অন্তত ১৯ জন মারা গেছেন। এখনো ১৬ জন সেনাসহ ১০৩ জন নিখোঁজ রয়েছেন। আটকা পড়েছেন ৩ হাজারের অধিক পর্যটক। ইতোমধ্যে ২ হাজার ৫০০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আর ৬ হাজার মানুষকে ত্রাণ শিবিরে স্থানাস্তর করা হয়েছে। খবর এনডিটিভি।

সিকিম সরকার আরেকটি হিমবাহী হ্রদ বিস্ফোরণের সতর্কতা জারি করেছে। এছাড়া আকস্মিক বন্যায় সেনা শিবির থেকে বিস্ফোরক ও গোলাবারুদ ভেসে যাওয়ার ঝুঁকির কারণে পর্যটকদের তাদের ভ্রমণ পরিকল্পনা বিলম্বিত করার আহ্বান জানিয়েছে। লাচেনের কাছে শাকো চো হ্রদটি ফেটে যাওয়ার ঝুঁকিতে রয়েছে এবং কর্তৃপক্ষ আশেপাশের এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া শুরু করেছে বলে জানিয়েছে প্রদেশটির সরকার।

সিকিমের মুখ্য সচিব বিজয় ভূষণ পাঠক বলেন, ‘লাচেন এবং লাচুং’এ প্রায় ৩ হাজার মানুষ আটকা পড়েছেন। এছাড়া মোটরসাইকেলে করে যাওয়া ৩ হাজার ১৫০ জন বন্যার কারণে সেখানে আটকা পড়েছেন। সেনা ও বিমান বাহিনীর হেলিকপ্টার দিয়ে সবাইকে সরিয়ে নেব।’

উত্তর সিকিমের লোনাক হ্রদের উপর একটি হিমবাহী হ্রদ ফেটে যায়। ফলে তিস্তা নদীতে আকস্মিক বন্যা দেখা দেয়। এ কারণে চুংথাং বাঁধের বিদ্যুতের কাঠামো ভেসে যায় এবং পানির প্রবল ঢেউয়ের কারণে নিচের দিকের শহর ও গ্রামগুলো প্লাবিত হয়। ফলে প্রদেশটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

সেনাবাহিনী গত বুধবার সকাল থেকে নিখোঁজ ১৬ জন সৈন্যের জন্য ব্যাপকভাবে অনুসন্ধান চালাচ্ছে। এছাড়া উত্তর সিকিমের চুংথাং, লাচুং ও লাচেনের ক্ষতিগ্রস্ত এলাকায় আটকে থাকা বেসামরিক নাগরিক এবং পর্যটকদের চিকিৎসা সহায়তা এবং টেলিফোন সংযোগ প্রদানে কাজ করছে দেশটির সেনাবাহিনী।

আকস্মিক বন্যায় সিকিমের ১১টি সেতু ধ্বংস হয়েছে। এর মধ্যে মাঙ্গান জেলার ৮টি, নামচিতে ২টি এবং গ্যাংটকের ১টি। বন্যায় ৪টি জেলার পানির পাইপলাইন, স্যুয়ারেজ লাইন এবং ২৭৭টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং বলেন, ‘এই বিপর্যয়ের ফলে সৃষ্ট চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য আমাদের উদ্ধারকারী দলগুলো দিনরাত কাজ করছে। প্রশাসন, স্থানীয় কর্তৃপক্ষ, সব সংস্থা এবং ব্যক্তিদের সংহতি ও সহযোগিতার মনোভাব নিয়ে হাত মিলিয়ে কাজ করার অনুরোধ করছি।’

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর