শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

সিদ্দিক বাজারে হতাহতদের ক্ষতিপূরণের দাবি গণতন্ত্র মঞ্চের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ১০৮ সময় দেখুন
সিদ্দিক বাজারে হতাহতদের ক্ষতিপূরণের দাবি গণতন্ত্র মঞ্চের


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: রাজধানীর সিদ্দিক বাজারে দুর্ঘটনায় হতাহতদের ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের দাবি জানিয়েছে গণতন্ত্র মঞ্চ। বুধবার (৮ মার্চ) বিকেলে গণতন্ত্র মঞ্চের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জোনায়েদ সাকি।

তিনি বলেন, এখন সবার আগে উদ্ধার অভিযান দ্রুত সম্পন্ন করা দরকার। এখানে উদ্ধার অভিযানে সরকারের বিভিন্ন বিভাগ, যাদের ফায়ার সার্ভিসকে সহায়তা করা দরকার, তারা সমন্বয় করতে যে ব্যর্থ হচ্ছেন, এটা সরকারের ব্যর্থতা বলেই আমি মনে করি।

তিনি আরও বলেন, এখন অতি জরুরি পরিস্থিতি। আর এই পরিস্থিতিতে সংস্থাগুলোকে কাজ করতে সক্ষম হতে হবে, তা না হলে আমরা তাদের কেন জাতীয় প্রতিষ্ঠান হিসেবে রাখছি। এখন আহতদের যথাযথ চিকিৎসা দরকার। যারা নিহত ও আহত হয়েছেন তাদের প্রত্যেকের ক্ষতিপূরণ দেওয়া প্রয়োজন। একই সঙ্গে তাদের পুনর্বাসন করা দরকার। এ বিষয়ে সরকারের সুস্পষ্ট উদ্যোগ সম্পর্কে আমরা জানতে চাই।

গণসংহতি আন্দোলনের সমন্বয়ক সাকি বলেন, এখন ঢাকার মতো বেশিরভাগ শহরই অনিরাপদ হয়ে পড়েছে। এখানে যত ধরনের ইউটিলিটি সার্ভিস রয়েছে, সেটা গ্যাস লাইন হোক, সুয়ারেজ লাইন হোক, বিদ্যুৎ লাইন হোক; এগুলোর তত্ত্বাবধান ও তদারকি নাই। এগুলো নিরাপদ কিনা সে বিষয়ে প্রশ্ন উঠছে এবং নিরাপদ না হওয়ার ফলে এসব ঘটনা ঘটছে।

তিনি বলেন, ঢাকার মগবাজারে এ ধরনের একটি বিস্ফোরণ ঘটেছিল। সেই ঘটনাটাকে যদি যথাযথ গুরুত্বের সঙ্গে নেওয়া হতো, তাহলে আজকে ঢাকাসহ বিভিন্ন শহরগুলো যে মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে সেটা ঠেকানো যেত। কিন্তু মগবাজারের সেই ঘটনার তদন্তের খবর কেউ জানে না। তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে কিনা আমরা কেউ তা জানি না।

সাকি বলেন, এসব ক্ষেত্রে তদন্ত কমিটি হয়তো কাজ করে না, অথবা তদন্ত কমিটির রিপোর্ট ধামাচাপা পড়ে যায়। তদন্ত কমিটির সুপারিশ কোনটাই বাস্তবায়িত হচ্ছে না। এসব বিষয়ে সরকারের প্রায়োরিটি নেই।

এখানে কিছুক্ষণ আগে আমি শুনেছি এবং সাংবাদিকেরা আমাকে প্রশ্ন করেছেন। সরকারি দলের সাধারণ সম্পাদক নাকি বলেছেন, এটার মধ্যে রাজনৈতিক অভিসন্ধি আছে এবং কোনো কোনো বিরোধী দল নাকি রাজনৈতিকভাবে ব্যর্থ হয়ে এখন সহিংসতা চালাচ্ছে।

জোনায়েদ সাকি বলেন, এই যে কোন রকম তদন্ত ছাড়াই একটা রাজনৈতিক সিদ্ধান্তে উনি পৌঁছে গেলেন, এর মতো দায়িত্বহীন ব্যাপার আর কি হতে পারে। এটা কি দায়িত্বশীল বক্তব্য। একটা সরকারি দলের সাধারণ সম্পাদকের কাছ থেকে। এই সমস্ত ঘটনার যথাযথ তদন্ত করে প্রকৃতপক্ষে কি হচ্ছে, তা জানিয়ে জনগণকে তাদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়ে আশ্বস্ত করবে, তা না করে রাজনৈতিক খেলা শুরু করেছেন। এটা অত্যন্ত নিন্দনীয় এবং এটাকে আমরা বিপজ্জনক মনে করছি।

তিনি আরও বলেন, সরকারই হয়তো নতুন কোন রাজনৈতিক প্লট তৈরি করতে যাচ্ছে। ইউটিলিটিসহ শহরের ভবনগুলোর অন্যান্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে।

সারাবাংলা/কেআইএফ/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর