রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

সিনহা হত্যার সাক্ষী সিফাতের সাক্ষ্য মঙ্গলবার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ৩৫৪ সময় দেখুন
সিনহা হত্যার সাক্ষী সিফাতের সাক্ষ্য মঙ্গলবার


কনক বড়ুয়া , কক্সবাজার প্রতিনিধি :: আগামীকাল মঙ্গলবার (২৪ আগস্ট) সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর (অব:) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার প্রত্যক্ষদর্শী সাক্ষী সিফাত এর সাক্ষ্য গ্রহণ।

রাষ্ট্র পক্ষের আইনজীবী ও পিপি এডভোকেট ফরিদুল আলম এ তথ্য জানিয়েছেন।

তিনি আরো জানান, মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় আদালতের কার্যক্রম শুরু হওয়ার পর প্রথমে মামলার আসামী লিয়াকত আলী, প্রদীপ কুমার দাশ ও লিটন মিয়ার পক্ষে তাদের আইনজীবীরা বাদী শারমিন শাহরিয়ার ফেরদৌসকে তাঁর দেওয়া সাক্ষ্যের বিপরীতে জেরা করবেন। এর পরপরই মামলার প্রত্যক্ষদর্শী সাক্ষী সাহিদুল ইসলাম প্রকাশ সিফাত এর সাক্ষ্য গ্রহণ করা হবে।

সাক্ষ্য গ্রহণকালে সকল আসামীদের কারাগার থেকে আদালতে আনা হবে বলেও জানান পিপি এডভোকেট ফরিদুল আলম।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর