বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

সিরিয়ায় ইসরায়েলি হামলায় ৬ সেনা নিহত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১১২ সময় দেখুন


সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলি বাহিনীর হামলায় ছয় সেনা নিহত হয়েছেন। ব্রিটেন-ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, নিহতরা সবাই ৪৪তম ডিভিশনের সদস্য।

বুধবার (২৭ আগস্ট) ভোরে সম্প্রচারমাধ্যম আলজাজিরা জানিয়েছে, আল-কিসওয়া শহরের কাছে দামেস্কের গ্রামাঞ্চলে সিরিয়ার সেনা অবস্থান লক্ষ্য করে এই ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

ইসরায়েল সিরিয়ার গোলান মালভূমিতে সামরিকীকরণমুক্ত বাফার জোন দখল করে তার দখলদারিত্ব আরও বাড়িয়েছে, যা ১৯৭৪ সালে সিরিয়ার সঙ্গে একটি বিচ্ছিন্নতা চুক্তি লঙ্ঘন করে।

সোমবার সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সিরিয়া তার ভূখণ্ডে সাম্প্রতিক ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে। দেশটি কুনেইত্রার একটি শহরে ইসরায়েলি বাহিনীর অনুপ্রবেশ, তাদের ‌বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে গ্রেফতারি অভিযান এবং হারমন পর্বতের চূড়া এবং বাফার জোনে তাদের অবৈধ উপস্থিতি অব্যাহত রাখার ঘোষণারও নিন্দা জানিয়েছে।

আসাদ সরকারকে উৎখাতের পর থেকে ইসরায়েল যুদ্ধবিরতি রেখার পূর্বে সিরিয়ানিয়ন্ত্রিত দিকে একটি সামরিক নিরস্ত্রীকরণ অঞ্চলের বেশিরভাগ অংশ দখল করে নিয়েছে, যার মধ্যে এই অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ হারমন পর্বতের চূড়াও রয়েছে।

এদিকে, তাৎক্ষণিকভাবে এই অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েল।

গত বছরের ডিসেম্বরে সিরিয়ার বিদ্রোহী জোট দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদকে উৎখাত করার পর থেকে ইসরায়েল সিরিয়ায় শত শত হামলা চালিয়েছে।

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি গত সপ্তাহে প্যারিসে ইসরায়েলের সেনাকৌশল বিষয়ক মন্ত্রী রন ডার্মারের সঙ্গে দেখা করে ১৯৭৪ সালের বিচ্ছিন্নতা চুক্তির পর থেকে যে ব্যবস্থাগুলো ছিল তা ফিরিয়ে আনার জন্য চাপ দেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর