রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

সিলিং ফ্যান নিয়ে ভারত সরকারের বড়সড় নিয়ম চালু! জেনে নিন আজই

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ১১৩ সময় দেখুন
সিলিং ফ্যান নিয়ে ভারত সরকারের বড়সড় নিয়ম চালু! জেনে নিন আজই


কলকাতা: সিলিং ফ্যান আমাদের প্রায় সকলের কাছেই খুবই পরিচিত। প্রায় সকল বাড়িতেই ঘরের ছাদে এই সিলিং ফ্যান ঝুলতে দেখা যায়। এই সিলিং ফ্যান থেকে পুরো ঘর জুড়ে বাতাস ছড়িয়ে পড়ে।

এবার ভারতের কেন্দ্রীয় সরকার এই সিলিং ফ্যানের জন্য নিয়ে এসেছে একটি নতুন নিয়ম। ভারতের নাগরিকদের সিলিং ফ্যান কেনার সময় মাথায় রাখতে হবে কেন্দ্রীয় সরকারের এই নতুন নিয়ম।

দেশে নিম্নমানের পণ্য আমদানি সম্পূর্ণ নিষিদ্ধ করতে একের পর এক কঠোর পদক্ষেপ নিচ্ছে কেন্দ্রীয় সরকার। এর আগে কেন্দ্রীয় সরকার দেশে নিম্নমানের প্লাস্টিক পণ্য, চার্জার এবং ইউএসবি কেবল আমদানি নিষিদ্ধ করেছিল।

আরও পড়ুন- ট্রেনের টিকিট বুকিং, ক্যানসেল, সব হবে সহজে! এই অ্যাপ মোবাইলে থাকলে চিন্তা নেই

এখন একধাপ এগিয়ে কেন্দ্রীয় সরকার সিলিং ফ্যানের মান উন্নত করার জন্য মান নির্ধারণ করেছে। যার মধ্যে এখন শুধুমাত্র বিআইএস চিহ্নিত ফ্যানই দেশে বিক্রি করা হবে।

এই বিষয়ে জেনে রাখা প্রয়োজন যে, সরকার দুটি বিষয় মাথায় রেখে এই কঠোর পদক্ষেপ নিয়েছে। যার মধ্যে প্রথম পদক্ষেপটি দেশে ফ্যানের উৎপাদন বাড়ানো এবং দেশীয় সংস্থাগুলিকে উৎসাহিত করতে নেওয়া হয়েছে। দ্বিতীয় ধাপে নিম্নমানের ফ্যান আমদানি সম্পূর্ণ নিষিদ্ধ করতে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বিআইএস চিহ্ন ছাড়া ফ্যান বিক্রি করা যাবে না –

শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্যের প্রচার বিভাগ ৯ অগাস্ট একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে যে, এখন থেকে সিলিং ফ্যানে ভারতীয় মান ব্যুরো অর্থাৎ বিআইএস-এর চিহ্ন থাকা আবশ্যক।

আরও পড়ুন- সাবধান! মোবাইল কভারের পিছনে টাকা রাখেন? বড় বিপদ ঘটে যেতে পারে

কোনও সিলিং ফ্যানে এই চিহ্ন না থাকলে ওই কোম্পানি ও বিক্রেতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়ে জেনে রাখা প্রয়োজন যে, আগামী বছরের ফেব্রুয়ারি থেকে এই নিয়ম প্রযোজ্য হবে।

খারাপ ফ্যান বিক্রির জন্য জেল –

যদি কোনও দোকানদার বা কোম্পানি বিআইএস চিহ্ন অনুসরণ না করে, তাহলে তাকে প্রথমবার দুই বছরের জেল বা দুই লাখ টাকা জরিমানা দিতে হবে। অন্য দিকে, দ্বিতীয়বার কেউ ধরা পড়লে তাকে ৫ লাখ টাকা জরিমানা দিতে হবে এবং জরিমানার পরিমাণের সঙ্গে ফ্যানের দামের ১০ গুণ যোগ করতে হবে।

Published by:Suman Majumder

First published:

Tags: Ceiling Fan



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর