সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

সিলেট বিমানবন্দরে ভিড় না করার নির্দেশ বিএনপির

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৬৮ সময় দেখুন
সিলেট বিমানবন্দরে ভিড় না করার নির্দেশ বিএনপির


ঢাকা: দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নেতাকর্মীদের ভিড় না করার নির্দেশ দিয়েছে বিএনপি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে এ নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে হবে।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ নির্দেশনার কথা জানান।

তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) লন্ডন থেকে দেশে ফিরছেন। তাকে বহনকারী বিমানটি ঢাকায় পৌঁছানোর আগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি করবে।’

রিজভী আরও বলেন, ‘তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে সিলেট বিমানবন্দরে কোনো ধরনের সংবর্ধনা, সমাবেশ কিংবা নেতাকর্মীদের উপস্থিতি কাম্য নয়। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।’

তিনি সিলেট জেলা ও মহানগরসহ পুরো সিলেট বিভাগের বিএনপি নেতাকর্মীদের প্রতি দলীয় শৃঙ্খলা বজায় রেখে কেন্দ্রীয় সিদ্ধান্ত মেনে চলার আহ্বান জানান।

বিএনপি নেতারা জানান, সার্বিক নিরাপত্তা ও জনদুর্ভোগ এড়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর