বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

সুইসাইড নোট লিখে গলায় ফাঁস দিয়ে ১০ ম শ্রেণীর শিক্ষার্থীর আত্মহত্যা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ১৫১ সময় দেখুন
সুইসাইড নোট লিখে গলায় ফাঁস দিয়ে ১০ ম শ্রেণীর শিক্ষার্থীর আত্মহত্যা


গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি প্রতিনিধি ::

দিনাজপুরের হিলিতে প্রিয়ন্তী পাল নামক ১০ম শ্রেণীর এক স্কুল ছাত্রী নিজ শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার (১২ আগষ্ট) রাতে পৌর শহরের চন্ডিপুর এলাকায় এ ঘটনা ঘটে। সে চন্ডিপুর মহল্লার অনিল পালের কন্যা ও বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণীর শিক্ষার্থী।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় প্রিয়ন্তী ও তার এক ছোট ভাই পার্শ্ববর্তী এক গৃহশিক্ষকের নিকট প্রাইভেট পড়া শেষে বাড়ি ফিরে এসে রাতের খাবার শেষে নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। সকালে তার কোন সাড়া শব্দ না পেয়ে পরিবারের সদস্যরা তার শয়ন ঘরের দরজা ভাঙলে ঘরের বর্গার সাথে গলায় ওড়না পেচিয়ে ঝুলন্ত লাশ দেখতে পায়। এরপর পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সায়েম মিয়া জানান, সুরতহাল রিপোর্টে আত্মহত্যার আলামত মিলেছে। তবে আত্মহত্যার পূর্বে সে একটি সুইসাইড নোট লিখে গেছে। তার ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করা হলেও সেটি লক থাকায় তাৎক্ষণিক কোন তথ্য উদঘাটন করা যায়নি। পরবর্তীতে ফোনের সুত্র ধরে রহস্য উদঘাটন করা সম্ভব হবে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর