রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

সুপ্রিম কোর্ট বার সম্পাদকের কক্ষ ভাঙচুর, ১৭৫ জনের বিরুদ্ধে মামলা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৭ মে, ২০২৩
  • ১০৪ সময় দেখুন
সুপ্রিম কোর্ট বার সম্পাদকের কক্ষ ভাঙচুর, ১৭৫ জনের বিরুদ্ধে মামলা


ডেস্ক রিপোর্ট:: সুপ্রিম কোর্ট বার সম্পাদকের কক্ষ ভাঙচুর ও আওয়ামীপন্থি আইনজীবীদের মারধরের অভিযোগে বিএনপিপন্থি আইনজীবীদের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় ২৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত এক থেকে দেড়শজনকে আসামি করা হয়েছে।

বুধবার (১৭ মে) দুপুরে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ জাগো নিউজকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার (১৬ মে) দুপুরে সুপ্রিম কোর্ট বার প্রাঙ্গণে নির্বাচনে ভোট ডাকাতির অভিযোগ এনে বিক্ষোভ শুরু করেন বিএনপিপন্থি আইনজীবীরা। এসময় আওয়ামীপন্থি আইনজীবীরাও অবস্থান নেন সেখানে। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। এতে আহত হন ৪ জন।

এসময় সুপ্রিম কোর্ট বারের সম্পাদকের কক্ষের দরজা জানালাও ভাঙচুর করা হয়।

এর আগে থেকেই নির্বাচন ও ভোট নিয়ে পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশ করে আসছেন তারা।

গত ১৫ ও ১৬ মার্চ হট্টগোলের মধ্যে অনুষ্ঠিত হয় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন। ১৪টি পদের সব কটিতে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল জয়ী হয়েছে।

যদিও নির্বাচনে ভোট দেওয়া থেকে বিরত ছিলেন বিএনপি সমর্থকরা। এরপর থেকে বিএনপিপন্থি আইনজীবীরা আন্দোলন করে আসছেন। এর মধ্যে ৩০ মার্চ একদল আইনজীবী তলবি সভা ডেকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর