রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
কোনো শিশু যেন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়া থেকে বাদ না পড়ে: চসিক মেয়র কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করা হবে: ববি হাজ্জাজ Shubman Gill meets football legend Ronaldinho at FIFA World Cup, photo goes viral | Cricket News মেধাবীদের ল্যাপটপ-ট্যাব পুরস্কার, শিক্ষার্থীদের স্বপ্নপূরণের প্রত্যয়ে প্রবাহের সমাপনী অনুষ্ঠান মোহনপুরে পারিবারিক দ্বন্দ্বে নিহত ১ সাবেক এমপি নূর মোহাম্মদ গ্রেফতার যুব সমাজকে বাঁচাতে মিলনপুরে মাদকবিরোধী সমাবেশ Legendary Tamil Director K Bhagyaraj Passes Away, Salman Khan To Leave Galaxy Apartments? | Bollywood News স্বাভাবিক জীবনে ফিরতে চায় শিশু মাসুদ, চিকিৎসার জন্য সহায়তার আবেদন খরুলিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন আবদুল্লাহ আল আজিজ

সুষ্ঠু নির্বাচনের জন্য ভয়শূন্য পরিবেশ নিশ্চিত করতে হবে: ফখরুল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ১৭২ সময় দেখুন
সুষ্ঠু নির্বাচনের জন্য ভয়শূন্য পরিবেশ নিশ্চিত করতে হবে: ফখরুল


ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে দেশে ভয়শূন্য পরিবেশ নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকার কেরানীগঞ্জে বিএনপি নেতা হাসান মোল্লাকে গুলির ঘটনায় শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

বিবৃতিতে বিএনপি মহাসচিব গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার কথা উল্লেখ করে বলেন, দেশের মানুষের জানমাল রক্ষায় দল-মত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে তিনি ক্রমাবনতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি জানান।

আজ গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে মির্জা ফখরুল বলেন, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর ঘাপটি মেরে থাকা দুষ্কৃতকারীরা আবার দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে নানা ধরনের অরাজকতা ঘটাচ্ছে। কেরানীগঞ্জে বিএনপি নেতাকর্মীদের ওপর গুলি চালানোর ঘটনাও সেই পরিকল্পিত অরাজকতার বহিঃপ্রকাশ।

মির্জা ফখরুল অভিযোগ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করতেই এ ধরনের হামলা চালানো হচ্ছে বলে জনগণ মনে করছে। তিনি বলেন, এসব ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা না হলে তারা আরও বড় ধরনের নাশকতা ঘটাতে পারে।

বিবৃতিতে বিএনপি মহাসচিব, হামলায় আহত হাসান মোল্লাসহ অন্য নেতাকর্মীদের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি তাদের পরিবার-পরিজনের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom