বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

সেনা সংখ্যা বাড়াবে রাশিয়া

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ১৫৫ সময় দেখুন
সেনা সংখ্যা বাড়াবে রাশিয়া


আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার সামরিক বাহিনীতে সেনা সদস্যদের সংখ্যা বাড়ানোর এক ডিক্রিতে সই করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই নির্দেশনার ফলে রুশ বাহিনীতে এক লাখ ৩৭ হাজার নতুন সেনা সদস্য নেওয়া হবে। খবর আলজাজিরা।

ইউক্রেনে চলমান সামরিক পদক্ষেপের মধ্যে এই নির্দেশ দিলেন রুশ প্রেসিডেন্ট। গতকাল বৃহস্পতিবার (২৫ আগস্ট) এই ডিক্রিতে সই করেন তিনি।

আগামী বছরের ১ জানুয়ারি থেকে এই ডিক্রি কার্যকর করা শুরু হবে। তবে এক্ষেত্রে নিয়মিত নাকি অনিয়মিত বা উভয় প্রকার সেনা সদস্য নিয়োগ করা হবে তা পরিষ্কার করা হয়নি।

এই ডিক্রি বাস্তবায়িত হলে রাশিয়ার মোট সেনা সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৯ হাজার ৭৫৮ জনে উন্নীত হবে। এর মধ্যে ১১ লাখ ৫০ হাজার ৬২৮ জন নিয়মিত সেনা সংখ্যা। এর আগে, ২০১৮ সালের জারি করা নির্দেশনা অনুযায়ী দেশটির সেনা সংখ্যা ছিল ১৯ লাখ ২ হাজার ৭৫৮। এর মধ্যে ১০ লাখ ১৩ হাজার ৬২৮ জন ছিল নিয়মিত সেনা।

ইউক্রেনে যুদ্ধে শুধুমাত্র চুক্তির ভিত্তিতে স্বেচ্ছাসেবক সৈন্যরা অংশ নিচ্ছে বলে দাবি করেছে রাশিয়া। যদিও এই হামলাকে ‘বিশেষ সামরিক অভিযান’ হিসেবে আখ্যায়িত করেছেন দেশটির প্রেসিডেন্ট পুতিন।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর