শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

‘সেনানিবাসে যাদের জন্ম তারা গণতন্ত্রের কথা বলতে লজ্জা পায় না’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০৫ সময় দেখুন
‘সেনানিবাসে যাদের জন্ম তারা গণতন্ত্রের কথা বলতে লজ্জা পায় না’


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: যারা অতীতে গণতন্ত্র হত্যা করেছিল, যাদের জন্ম সেনানিবাসে অগণতান্ত্রিকভাবে, ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে তারা যখন গণতন্ত্রের কথা বলে, লজ্জা করে না তাদের। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক এ মন্তব্য করেছেন।

সোমবার (২০ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাতে জেদ্দাস্থ লাচানি হোটেলের হল রুমে আয়োজিত জেদ্দা যুবলীগের সভাপতি এডভোকেট মাহমুদ হাসান শামীমের শোক সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

জাহাঙ্গীর কবির নানক বলেন, জামাত-শিবির যে দলে ঢুকে সে দল কখনোই দেশের জন্য সুফল বয়ে আনতে পারে না। ৭১ এর দালালরা এদেশে কখনোই তাদের উদ্দেশ্য সফল করতে পারবে না। বরং তাদের এদেশ থেকে চিরতরে উৎখাত করা হবে।

এখনো একটি কুচক্রী মহল শেখ হাসিনার উন্নয়নের দূর্বার গতিকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। জাহাঙ্গীর কবীর নানক আরও বলেন, বাংলাদেশকে উন্নত দেশে রূপান্তর করতে কোনো বাধাই টিকে থাকতে পারবে না। আল্লাহর রহমতে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে উঠবে।

নানক বলেন, করোনা মহামারির চলমান সংকটের মধ্যেও প্রবাসীদের আয়ের ধারা অব্যাহত রয়েছে, যা সত্যিকার অর্থে অবিশ্বাস্য। প্রতিনিয়ত এ ধারা অব্যাহত রাখাতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন প্রবাসীরা। আপনারা হচ্ছেন বাংলাদেশের অক্সিজেন।

জেদ্দা যুবলীগের সাধারণ সম্পাদক সাংবাদিক সোহেল রানা ও শিপনের যৌথ সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সহসভাপতি হোসেন আহমেদ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেদ্দা যুবলীগের বদরুল আলম সেলিম, জুবায়ের আহমেদ, ফকর উদ্দিন, ঈদ্রিস আলী, আজাদ মোবারক, সৈয়দ শফিউল আলম, খলিলুর রহমান, আব্দুর রাজ্জাক, মাসুদ সেলিম, এরশাদ আহমেদ, শাহ নিজাম উদ্দিন, মসুখ আহমেদ, আলাউদ্দিন আলা, নুরুন্নবী চৌধুরী, মুজিবুর রহমান, আওয়াজ আলী, আবু আলম, জাবেদ, ফারুক আহমেদ, মাহবুব, ইসমাইল, আজিজুর রহমান দিলুসহ জেদ্দাস্থ দশটি সংগঠনের নেতারা।

সারাবাংলা/এনআর/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর