বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

সেনাবাহিনীতে ঢুকতে ইন্দোনেশিয়ায় ‘টু ফিঙ্গার টেস্ট’ বাতিল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
  • ৩৯০ সময় দেখুন
সেনাবাহিনীতে ঢুকতে ইন্দোনেশিয়ায় ‘টু ফিঙ্গার টেস্ট’ বাতিল


রোকেয়া সরণী ডেস্ক

ঢাকা: ইন্দোনেশিয়ায় সৈন্যবাহিনীতে প্রবেশের জন্য নারী ক্যাডেটদের নৈতিকতার প্রমাণ দিতে হতো এতদিন। এ জন্য দিতে হতো সতীত্বের পরীক্ষা। মেয়েদের সতিচ্ছদ পর্দা অক্ষুণ্ণ আছে কিনা তা দেখার জন্য তাদের টু ফিঙ্গার টেস্টের মধ্যে দিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হতে হতো। মানবাধিকার কর্মীদের দীর্ঘ আন্দোলনের মুখে বাতিল হলো অবমাননাকর এ নিয়ম।

বুধবার (১২ আগস্ট) ইন্দোনেশিয়া আর্মিপ্রধান এক ঘোষণায় এই নিয়ম বাতিল করেন। নারীর জন্য উলটো অসম্মান ও আতঙ্কের এই পরীক্ষা বাতিলের জন্য সেদেশে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিল বিভিন্ন মানবাধিকার সংস্থা।

সেনাপ্রধান আন্দিকা পারকাসা গণমাধ্যমে বলেন, ‘এই পরীক্ষার মাধ্যমে মেয়েদের সতীচ্ছেদ পর্দা পুরোপুরি বা আংশিক অটুট কি-না তা দেখা হতো যা এখন থেকে বাতিল বলে ঘোষণা করা হলো।’

এতদিন মেয়েদের চারিত্রিক শুদ্ধতা বজায় আছে কি-না দেখতে এই পরীক্ষা করা হতো।

এর আগে, গতমাসে সেনাপ্রধান এক বিবৃতিতে জানিয়েছিলেন যে, সেনাবাহিনীতে প্রবেশের জন্য ছেলে-মেয়ে উভয়কেই একইরকম নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া উচিৎ। সৈনিক নিয়োগের ক্ষেত্রে ভার্জিনিটি টেস্ট বা সতীত্ব পরীক্ষা অপ্রয়োজনীয় তাই এটি বাদ দেওয়া উচিৎ। সেই ঘোষণার পরিপ্রেক্ষিতেই গত সপ্তাহে এমন সিদ্ধান্ত আসে।

এদিকে সেনাবাহিনীর এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো যারা বলে আসছিল এর মাধ্যমে মেয়েদের সঙ্গে নিষ্ঠুর আচরণ করা হয়। ইন্দোনেশীয় হিউম্যান রাইটস ওয়াচের গবেষক অ্যান্দ্রেয়াস হ্যারসনোর মতে অবমাননাকর, বৈষম্যমূলক এবং ট্রমাটিক এই আইন বাতিল করাই সঠিক।

ইন্দোনেশিয়ার নারীর প্রতি সহিংসতা দূর করা বিষয়ক জাতীয় কমিশন প্রধান অ্যান্ডি ইয়েনত্রিয়ানির মতে এটি ছিল সম্পূর্ণ অপ্রয়োজনীয় একটি পরীক্ষা। তবে সেনাবাহিনী বাতিল করলেও ইন্দোনেশিয়ার নেভি ও এয়ারসোর্স এখনও মেয়েদের জন্য টু ফিঙ্গার টেস্ট বাতিল করেছে কি-না জানা যায়নি। সে দেশের কিন্তু জাতীয় পুলিশ বাহিনী ২০১৫ সালেই এই পরীক্ষা বাদ দেয়।

উল্লেখ্য, বৈজ্ঞানিকভাবে নারীর সতীত্বের সঙ্গে হাইমেন বা সতীচ্ছদ পর্দার কোনো সম্পর্ক নেই বলেই জানাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হিউম্যান রাইটস ওয়াচ সতীচ্ছদ পর্দা আছে কি-না দেখতে টু ফিঙ্গার টেস্টকে প্রাতিষ্ঠানিকভাবে সংগঠিত অবমাননা ও নিষ্ঠুরতা হিসেবে উল্লেখ করেছে।

সারাবাংলা/আরএফ/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর