রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

‘সেন্ট মার্টিন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য সর্ববৈ মিথ্যা’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ১১০ সময় দেখুন
‘সেন্ট মার্টিন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য সর্ববৈ মিথ্যা’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: ‘বিএনপি সেন্ট মার্টিন দ্বীপ বা বাংলাদেশকে বিদেশিদের কাছে বন্ধক দিয়ে ক্ষমতা আসতে চায়’— প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ বক্তব্যকে ‘সর্ববৈ মিথ্যা-বানোয়াট-ভিত্তিহীন’ বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এটা (প্রধানমন্ত্রীর বক্তব্য) সম্পূর্ণভাবে বানোয়াট, ভিত্তিহীন, সর্ববৈ মিথ্যা কথা। এই কথাগুলো বলে উনি (শেখ হাসিনা) কিছু সুবিধা পেতে চান। সেই সুবিধা যদি উল্টো হয়.. এটা উনি বুঝেন না।’

এর আগে, বুধবার (২১ জুন) সুইজারল্যান্ড সফর নিয়ে গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘এখন যদি বলি, ওই সেন্ট মার্টিন দ্বীপ বা আমাদের দেশ কাউকে লিজ দেব, তাহলে আমার ক্ষমতায় থাকার কোনো অসুবিধা নাই, আমি জানি সেটা। কিন্তু আমার দ্বারা সেটা হবে না।’

‘২০০১ সালে বিএনপি ‘গ্যাস বিক্রি করার’ মুচলেকা দিয়েই ক্ষমতায় এসেছিল। এখন তারা দেশ বিক্রি করবে, নাকি সেন্ট মার্টিন দ্বীপ বিক্রি করার মুচলেকা দিয়ে ক্ষমতায় আসতে চায়? এটুকু বলতে পারি, আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরের কন্যা। আমার হাত থেকে এদেশের কোনো সম্পদ কারও কাছে বিক্রি করে ক্ষমতায় আসতে চাই না। ওই গ্যাস বিক্রির মুচলেকা দিলে আমিও ক্ষমতায় থাকতে পারতাম।’

প্রধানমন্ত্রীর এ বক্তব্যের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেন, ‘উনি (শেখ হাসিনা) কি এসব কথা বলেছেন ওনার অফিশিয়াল পজিশন এজ প্রাইম মিনিস্টার অর এজ প্রেসিডেন্ট অব আওয়ামী লীগ। প্রাইম মিনিস্টার হয়ে এই বক্তব্য দিয়েছেন তাই না। এখন আমি তাকেই (প্রধানমন্ত্রী) জিজ্ঞাসা করতে চাই, ওনারা যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করেছেন, সেই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা করা যায় কি না?— এটা আপনাদের (গণমাধ্যম) কাছে প্রশ্ন থাকল।’

সরকার প্রধানের এই বক্তব্য পলিটিক্যাল স্ট্যান্ড কি না জানতে চাইলে বিএনপির মহাসচিব বলেন, ‘এটা সম্পূর্ণ স্ট্যান্ড, উনি এটা বলে, তারপরে উনি যেটা বলেছেন, আমি এক বিন্দু জীবন থাকতে দেব না, এই কথাটা সম্পূর্ণ স্ট্যান্ড। উনি যখন হেরে গেলেন ২০০১ সালের নির্বাচনে তখনও উনি একই কথা বলেছেন।’

বিএনপি দেশ বিক্রি করেনি, স্বাধীনতা রক্ষায় কাজ করেছে দাবি করে মির্জা ফথরুল বলেন, ‘বিএনপি একটা দল যে নিজেদের সার্বভৌমত্ব রক্ষা, স্বাধীনতার রক্ষায় সব সময় ত্যাগ স্বীকার করে এসেছে। এই দলের প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছেন, মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন, লড়াই করেছেন।’

তিনি বলেন, ‘কিন্তু তাদের (ক্ষমতাসীন সরকার) বিরুদ্ধে বহু অভিযোগ আছে। নিজেও বলেছেন, আমরা তো সব দিয়ে দিয়েছি, বলে নাই? কাকে দিয়েছেন? সেই বিষয়টা আপনারা জানেন.. ঠিক না? এখন প্রশ্নটা হচ্ছে এই জায়গা, মানুষকে ওনারা এত বোকা ভাবেন কেন? জনগণকে এত বোকা ভাবেন কেন? এই সমস্ত বলে যে পার পাবেন না, এটা তার বোঝা উচিত।’

মির্জা ফখরুল বলেন, ‘আমার তার (শেখ হাসিনা) কাছে আহ্বান এখনো সময় আছে দয়া করে জনগণের যে ভাষা, জনগণের যে আশা-আকাঙ্ক্ষা সেটা দেখুন এবং যে চাহিদা সেটা দেখুন। জনগণ চাচ্ছে এই মুহূর্তে আপনারা সরে যান, এটাই চাচ্ছে জনগণ। রাইট নাউ। ইউ টক টু এ্যানি বডি। আমি আজ পর্যন্ত একজন রিকশা শ্রমিক পাইনি, একজন সিএনজি চালক পাইনি, গার্ডের কাজ করে, দোকানে কাজ করে একজন পাইনি যে, তারা বলবে হাসিনা থাকুক। কিছু সুবিধাভোগী এবং এই সময়ের বেআইনিভাবে অর্থ উপার্জনকারী উচ্ছিষ্টভোগী লোক ছাড়া একথা আর কেউ বলেছেন না।’

তিনি বলেন, ‘পত্রিকায় সেটা এসছে যে, সাহায্য চাওয়ার কথা বলেছেন। এটা তো তার পররাষ্ট্রমন্ত্রীই বলেছেন, আপনারা সবাই সেটা জানেন। একবার ভারতের কাছে বলেছেন, একবার মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েও বলেছেন যে, আপনারা একটু সাহায্য করেন যাতে করে বিএনপি নির্বাচনে আসে, তাদের যেন সাহায্য করেন.. আবার যেন তাদের ক্ষমতায় থাকতে দেওয়া হয়। উনি স্বীকার করেছেন।’

মির্জা ফখরুল বলেন, ‘এই জিনিসগুলো আমরা দায়িত্বশীল রাজনৈতিক দল, আমরা ইচ্ছা করলেই বিভিন্ন ভাষায় কথা বলতে পারি না। ওনাদের মন্ত্রীরা পারেন, ওনারা পারেন, উনিও পারেন। কিন্তু আমরা সেটা পারি না। আমরা যখন কথা বলি, দায়িত্ব নিয়ে কথা বলি, উইথ অল রেসপনসেবেলিটিজ। সেজন্যই আমি বলছি যে, এখন কি ডিজিটাল সিকিউরিটিজ অ্যাক্টে মামলার হওয়ার সময় হয়ে গেছে উনি যেসব মিথ্যা কথা বলছেন। মিথ্যা বানোয়াট এবং কথাগুলো কি ভয়ংকর কথা। সেন্ট মার্টিন দ্বীপ দিয়ে দেওয়ার কথা। আপনার একটা দেশ সেন্ট মার্টিনকে দেওয়ার কথা বলেন, সেন্ট মার্টিন চাচ্ছেন তারা। আপনি চিন্তা করতে পারেন যে, সেই দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে।’

তিনি বলেন, ‘তারা (যুক্তরাষ্ট্র) কালকেই স্টেটম্যান্ট দিয়েছে যে, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাস করে এবং তারা এভাবে কোনো কথাই বলতে পারে না। ওয়াট এ্যানি ব্লাপ।’

‘এক্ষেত্র উনি তৈরি করেছেন। আমরা সবসময় বলে এসেছি, আমরা বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমেত্ব বিশ্বাস করি। বাংলাদেশের এক ইঞ্চি মাটি কাউকে দেওয়ার পক্ষপাতি না। আমাদের শেষ রক্ত বিন্দু দিয়ে প্রতিরোধ করব’— বলেন মির্জা ফখরুল।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন খোকন, আবদুস সাত্তার, লিটন মাহমুদ, হাজী মো. মনির হোসেন, আনম সাইফুল ইসলাম, মহানগর দক্ষিণ যুব দলের সাঈদ হাসান মিন্টু, খন্দকার এনামুল হক এনাম, মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাইদ মোরশেদ পাপ্পা, মহানগনর দক্ষিণ কৃষক দলের হাজী মো. কামাল হোসেন, মোয়াজ্জেম হোসেন বাদশা ও পূর্ব ছাত্র দলের মোহাম্মদ আল আমিন প্রমুখ।

সারাবাংলা/এজেড/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর