শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

সেশনজট নিরসনে ঢাবির শরৎ ও শীতকালীন ছুটি বাতিল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৪৮ সময় দেখুন
সেশনজট নিরসনে ঢাবির শরৎ ও শীতকালীন ছুটি বাতিল


ঢাবি করেসপন্ডেন্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়: দেশে করোনাভাইরাস সংক্রমন ছড়িয়ে পড়ায় দেড় বছরের বেশি বন্ধ থাকার পর খুলতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এসময়ে অনলাইনের মাধ্যমে কিছু শিক্ষা কার্যক্রম চালু থাকলেও নিয়মিত ক্লাস, পরীক্ষায় ব্যাঘাত ঘটেছে। এদিকে দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু হওয়ায় বিশ্ববিদ্যালয় খোলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় তাই সেশনজট নিরসনে শরৎ ও শীতকালীন ছুটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ঢাবি কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৯ সেপ্টম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেশনজট নিরসনে ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ক্যালেন্ডারে বিশ্ববিদ্যালয়ের শরৎকালীন ও শীতকালীন ছুটি বাতিল করা হয়েছে। তবে দীর্ঘকালীন এসব ছুটি বাতিল হলেও বহাল থাকছে নির্বাহী আদেশে সরকারি ছুটি।

তবে চলতি ক্যালেন্ডারে দুর্গাপূজা, শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয়দিবসসহ কয়েকটি ক্ষেত্রে ছুটি বহাল রেখেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দুর্গাপূজা উপলক্ষে ২০২১ সালের ১২-১৫ অক্টোবর, লক্ষ্মী পূজা উপলক্ষে ১৯ অক্টোবর, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ১৪ ডিসেম্বর, মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর ও যিশুখ্রিষ্টের জন্মদিবস উপলক্ষে ২৫ ডিসেম্বর’র ছুটি যথারীতি বহাল থাকবে।`

প্রসঙ্গত, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত বছর মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে বন্ধ আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো। তবে করোনা ভাইরাস সংক্রমণের হার নিম্নগামী হওয়ায় দীর্ঘ দেড় বছরেরও বেশি সময় পর আগামী অক্টোবরের প্রথম সপ্তাহেই অগ্রাধিকারের ভিত্তিতে স্নাতক শেষ বর্ষ ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের জন্য হলগুলো খুলে দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

সারাবাংলা/আরআইআর/টিএস/আরএফ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর