Chrome Extension Can Detect Fake Profile Pictures : বর্তমান উন্নত প্রযুক্তির যুগে চারিদিকে মিথ্যা খবর এবং ভুয়ো তথ্যের বিস্তার। তারই মধ্যে সঠিক পথ খুঁজে পেতে সাহায্য নিতে হবে সেই প্রযু্ক্তিরই। সেই লক্ষ্যেই Google-এর এই ক্রোমএক্সটেনশনটি (Chrome Extension) মাত্র কয়েকটি ক্লিকেই জাল প্রোফাইল ছবি সনাক্ত করতে সক্ষম (Fake Profile Detector)।
টেকনোলজির যুগে ভুয়ো খবরকে সনাক্ত করে আমাদের সজাগ রাখতে টেকনোলজির সাহায্য অত্যন্ত প্রয়োজন। এ বার সফ্টওয়্যার কোম্পানি V7 Labs-এর প্রচেষ্টায় ভিজ্যুয়াল কাজকে স্বয়ংক্রিয় ভাবে আর্টিফিসিয়াল ইন্টালিজেন্স ভিত্তিক একটি সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন করার পরিকল্পনা করা হয়েছে। এই সফটওয়্যারটি গুগল ক্রমের এক্সটেনশন (Chrome Extension) দ্বারা খুব সহজেই অ্যাক্সেস করা যেতে পারে এবং এটি আর্টিফিসিয়ালি জেনারেট করা ছবিকে সনাক্ত করতে সক্ষম।
এ জন্য আমাদের শুধু ছবিটিতে রাইট ক্লিক করে ‘Check Fake Profile Picture’ অপশনে ক্লিক করলেই জানা যাবে ওই প্রোফাইলের ছবিটি আসল না ভুয়ো।
আরও পড়ুন – আধার কার্ডের সাহায্যে মিলবে অনলাইন ই-প্যান কার্ড, জেনে নিন উপায়
V7 ল্যাবের অন্যতম প্রতিষ্ঠাতা আলবার্তো রিজোলি (Alberto Rizzoli) PETA Pixels-কে বলেছেন যে নতুন এআই সফ্টওয়্যারটি অনলাইনে ভুয়ো তথ্য (Fake Profile Detector) রোধ করতে তৈরি করা হয়েছে, “আজকাল সোশ্যাল মিডিয়াতে প্রচুর বিভ্রান্তিকর বিষয়বস্তু রয়েছে এবং তার মধ্যে একটি হল জাল প্রোফাইল।”
কী ভাবে এটি জাল প্রোফাইল ডিটেক্টর হিসেবে কাজ করে?
রিজোলির শেয়ার করা ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, কী ভাবে এটি ফেক ডিটেক্টর (Fake Profile Detector) হিসেব কাজ করে। সম্প্রতি লিঙ্কডইন সদস্য হিসেবে যুক্ত হওয়া একটি প্রোফাইলের ছবি পরীক্ষা করা হয়। এটি মাত্র কয়েক ক্লিকেই নির্ণয় করে ফেলেছে যে প্রোফাইলটি জাল।
সফটওয়্যারের কর্তারা দাবি করছেন যে তাঁদের সফ্টওয়্যারটি জাল খবর এবং ভুয়ো তথ্য প্রতিরোধ করতে সক্ষম (Fake Profile Detector)। তিনি পেটাপিক্সেলকে আরও বলেছিলেন যে “এই ক্রোম এক্সটেনশনটি কর্মকর্তাদের এবং এমনকী সাধারণ জনগণকে এমন প্রোফাইলগুলি খুঁজে পেতে এবং রিপোর্ট করতে সহায়তা করবে যা ভুয়ো খবর ছড়ায় এবং তথ্য দ্বারা বিশৃঙ্খলা তৈরি করছে।”
নিঃসন্দেহে, এই ক্রোম এক্সটেনশনটি (Chrome Extension) টুইটার বা ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়াতে কোনও সেলিব্রিটি বা সংস্থার পরিচয় ক্লোন করার জন্য জাল প্রোফাইল সনাক্ত করতে একটি দুর্দান্ত সহায়ক মাধ্যম হতে পারে।
আমরা খুব সহজেই এই লিঙ্কের https://www.anandmarket.in/tag/google-chrome/ মাধ্যমে আমাদের Google Chrome-এ এই এআই সফ্টওয়্যার যোগ করতে পারি। একটি নকল প্রোফাইল শনাক্ত করতে, আমাদের শুধু ছবিটিতে রাইট ক্লিক করে ‘Check Fake Profile Picture’ অপশনে ক্লিক করতে হবে যা শনাক্ত করবে যে ছবিতে ডিপফেক (GAN) আছে কিনা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Google Chrome, Tech tips