বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

সৌদি আরবে রোজা শুরু সোমবার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ১০৩ সময় দেখুন
সৌদি আরবে রোজা শুরু সোমবার


সৌদি আরবে রোজা শুরু হচ্ছে আগামীকাল সোমবার (১১ মার্চ)। দেশটির হিজরি মাস শুরুর ঘোষণার দায়িত্বপ্রাপ্ত সুপ্রিম কোর্ট এ ঘোষণা দিয়েছে।

ঘোষণায় বলা হয়, রোববার সন্ধ্যায় সৌদি আরবের সুদাইর ও আল-হারিক অঞ্চলে রমজান মাসের চাঁদ দেখা গেছে। তাই সোমবার থেকে রোজা শুরু হবে।

মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যমগুলোর খবরে বলা হয়, হিজরি ক্যালেন্ডার অনুযায়ী নবম মাস রমজান। চাঁদ দেখার ফলে সৌদি আরবে রমজান মাস শুরু হলো। সেই সঙ্গে শুরু হচ্ছে মাসব্যাপী সিয়াম সাধনা।

এদিকে, সৌদি আরবের মতো সংযুক্ত আরব আমিরাতেও (ইউএই) রমজান মাস শুরু হচ্ছে সোমবার। দেশটিতে রোববার সন্ধ্যায় রমজান মাসের চাঁদ দেখা গেছে।

তবে মালয়েশিয়া, ব্রুনেই, অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার আকাশে রোববার সন্ধ্যায় নতুন চাঁদ দেখা যায়নি। ফলে এই দেশগুলোতে মঙ্গলবার রমজান মাস শুরু হবে বলে জানিয়েছে দেশগুলোর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী বাংলাদেশে আজ রোববার (১০ মার্চ) ছিল ২৮ শাবান। নিয়ম অনুযায়ী আগামীকাল সোমবার দেশে জাতীয় চাঁদ দেখা কমিটি রমজান মাসের চাঁদ দেখার জন্য বৈঠকে বসবে। আগামীকাল দেশের আকাশে চাঁদ দেখা গেলে মঙ্গলবার (১২ মার্চ) শুরু হবে রমজান। সেক্ষেত্রে সোমবার রাতে প্রথম তারাবি পড়তে হবে, দিবাগত রাতে খেতে হবে প্রথম রোজার সেহেরি।

অন্যদিকে আগামীকাল সোমবার চাঁদ দেখা না গেলে দেশে রমজান মাস শুরু হবে বুধবার (১৩ মার্চ)। সেক্ষেত্রে মঙ্গলবার রাতে প্রথম তারাবি পড়বেন বাংলাদেশিরা, দিবাগত রাতে প্রথম রমজানের সেহেরি খেতে হবে।

তবে সাধারণত মধ্যপ্রাচ্যের পরদিনই দেশে চান্দ্র মাস তথা হিজরি মাস শুরু হয়। সে হিসাবে চাঁদ দেখার ওপর নির্ভরশীল হলেও বাংলাদেশে মঙ্গলবার থেকেই রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা বেশি।

The post সৌদি আরবে রোজা শুরু সোমবার appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর