মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

স্থানীয় অবহাওয়ার লেটেস্ট আপডেট দিয়ে দেবে iPhone-এর এই বিশেষ প্রযুক্তি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ১২০ সময় দেখুন
স্থানীয় অবহাওয়ার লেটেস্ট আপডেট দিয়ে দেবে iPhone-এর এই বিশেষ প্রযুক্তি


#নয়াদিল্লি: আইওএস ১৬.২ ওয়েদার অ্যাপে এ বার ইন্টাগ্রেশন সাপোর্ট! কী কী সুবিধা মিলবে জেনে নিন বিস্তারিত৷ টেক জায়েন্ট অ্যাপল নিয়ে এসেছে, একটি নতুন রিজিওনাল ওয়েদার অ্যাপ। এর মাধ্যমে আইফোন ব্যবহারকারীরা দেখতে পাবেন নতুন ইন্টাগ্রেশন রিজিওনাল ওয়েদার আপডেট বা স্থানীয় আবহাওয়ার খবরাখবর। আইওএস ১৬.২ বিটাতে চালু করা হয়েছে নতুন এই আবহাওয়ার খবর সংক্রান্ত পরিষেবা। অ্যাপলের নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের অঞ্চলের স্থানীয় আবহাওয়ার বিস্তারিত তথ্য জানতে পারবেন।

অ্যাপল নিউজ বিভাগে ব্যবহারকারীদের কাছে আর্টিকেলের লিঙ্ক পাঠানো হবে। যেখানে সেই অঞ্চলের আবহাওয়া সম্পর্কিত আপডেট জানানো হবে। রিপোর্ট অনুযায়ী অ্যাপলের এই নতুন ফিচার নিউজ ইন্টাগ্রেশন সাপোর্ট সেটিং-এর ক্ষেত্রে কোনও ‘টার্ন অফ’ অপশন দেওয়া হয়নি। পাশাপাশি অ্যাপলের তরফে ব্যবহারকারীদের ফোনের ডিসপ্লে-তে ডেটা টাইলস বেছে নেওয়ার অপশনও দেওয়া হয়নি। অর্থাৎ ব্যবহারকারীরা এই ওয়েদার অ্যাপের নোটিফিকেশন বন্ধ করতে পারবেন না এবং নিজেদের পছন্দ মতো ডেটা টাইলস বেছে নিতে পারবেন না।

আরও পড়ুন আরও পড়ুন ইনস্টাগ্রামে এবার মিলবে আরও মজা! Reels-এ থাকবে দারুণ আকর্ষণ

অন্য দিকে ব্যবহারকারীরা যদি নতুন এই অ্যাপ ডিলিট করে দেন, তা হলেও তাঁরা ওপেন ইন নিউজ লিঙ্কের মাধ্যমে ওয়েদার আপডেট পেয়ে যাবেন। এ ক্ষেত্রে সেই লিঙ্কে ক্লিক করলে ওয়েব ভার্সনের মাধ্যমে অ্যাপলের নতুন ইউআরএল খুলে যাবে। যেখানে আবহাওয়া সম্পর্কে বিভিন্ন তথ্য পাওয়া যাবে।

গত মাসে আইওএস ১৬.২ বিটার তরফে ব্যবহারকারীদের জন্য একটি আপডেট দেওয়া হয়। এ বার থেকে ব্যবহারকারীরা সংস্থার কাছে সরাসরি রিপোর্ট পাঠাতে পারবেন ইমার্জেন্সি এসওএস-এর ক্ষেত্রে। রিপোর্ট অনুযায়ী অ্যাপল আইওএস ১৬.২ বিটা এখন ব্যবহারকারীদের কাছে ফিডব্যাক চাইবে, যখন তারা এমার্জেন্সি এসওএস মোড বাতিল করবেন।

আরও পড়ুন ভোগান্তি শেষ, কয়েক মিনিটেই চার্জ হয়ে যাবে মোবাইল বা ল্যাপটপের ব্যাটারি

অ্যাপলের এই নতুন ফিচার ব্যবহারকারীদের উপকার করবে বলেই মনে করছেন বেশির ভাগ মানুষ। সরাসরি আবহাওয়ার বার্তা স্মার্টফোনে এলে উপদ্রুত এলাকায় কোনও বিপদের হাত থেকে রক্ষা পাওয়া সহজ হবে। এই নিউজ ইন্টাগ্রেশন সাপোর্ট সেটিং-এর মাধ্যমেই আইফোনের ব্যবহারকারীরা নির্দিষ্ট অঞ্চলের স্থানীয় আবহাওয়ার পূর্বাভাসও পাবেন। আইওএস ১৬.২ বিটার ক্ষেত্রে চালু হলেও পরে সমস্ত ডিভাইসে তা পাওয়া যায় কিনা তাই এখন দেখার।

Published by:Pooja Basu

First published:

Tags: IOS, IPhone



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর