চিকেন ফ্রাই আমাদের সবারই খুব ফেবারিট, তাই না? রেস্টুরেন্টে গেলে এই আইটেমটা তো কম বেশি খাওয়া হয়ই! আমার মতো ঝাল খেতে যারা ভালোবাসে, তাদের তো স্পাইসি ফ্রায়েড চিকেন একটু বেশিই পছন্দের! ক্রিস্পি চিকেন ফ্রাই তো বাসাতে বানিয়ে খাওয়া হয়, কিন্তু স্পাইসি ফ্রায়েড চিকেন ট্রাই করেছেন কি? আজ দেখে নিন কীভাবে খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়ে মুচমুচে ঝাল ঝাল চিকেন ফ্রাই বানিয়ে নেওয়া যায়।
১) প্রথমে চিকেন পিসগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন।
২) সব উপকরণ একসাথে মিক্স করে চিকেন ম্যারিনেট করুন।
৩) একটি বড় প্যানে তেল গরম করে নিন। এক এক করে ডুবো তেলে চিকেন পিসগুলো দিয়ে দিতে হবে।
৪) এবার চুলার জ্বাল মিডিয়াম রেখে চিকেন ফ্রাইগুলো গোল্ডেন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
৫) ভাজা হয়ে গেলে এগুলো তেল থেকে তুলে নিয়ে কিচেন টিস্যুতে রাখুন। ব্যস, স্পাইসি ফ্রায়েড চিকেন রেডি টু সার্ভ।
পারফেক্টলি স্পাইসি ফ্রায়েড চিকেন বানাতে হলে কিছু সিম্পল ট্রিকস আপনাকে ফলো করতে হবে। দেখে নিন সেগুলো কী-
তাহলে দেখলেন তো কত সহজে বাসাতেই ঝাল ঝাল মজাদার চিকেন ফ্রাই বানিয়ে নেওয়া যায়। পোলাও, চাওমিন, ফ্রায়েড রাইস সবকিছুর সাথেই সার্ভ করতে পারবেন। আর আমি তো সস দিয়ে শুধু শুধুই খাই! আমার মতো অনেকেই আছেন, তাই না? বাচ্চাদের টিফিনে বা স্ন্যাকস হিসাবেও বেশ ভালো মানিয়ে যায় এই আইটেমটি, তবে বাচ্চাদের জন্য বানালে ঝালের মাত্রা কমিয়ে দিতে হবে। আজ এই পর্যন্তই। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।
ছবি- সাটারস্টক