বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

স্পেনে লকডাউন অসাংবিধানিক ঘোষণা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ৩৭২ সময় দেখুন
স্পেনে লকডাউন অসাংবিধানিক ঘোষণা


আন্তর্জাতিক ডেস্ক

করোনা সংক্রমণ মোকাবিলায় ২০২০ সালের মার্চে আরোপিত কঠোর লকডাউনকে অসাংবিধানিক ঘোষণা করেছে স্পেনের শীর্ষ আদালত। দেশটির ডানপন্থি রাজনৈতিক দল ভকসের দায়ের করা এক মামলার প্রেক্ষিতে আদালত এই রায় দিয়েছে। খবর বিবিসি।

এই আদেশের মাধ্যমে, সে সময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যারা জরিমানা গুনেছিলেন, তারা তাদের সমুদয় অর্থ ফেরত চেয়ে আবেদন করতে পারবেন।

তবে, লকডাউনে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে স্পেন সরকারের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়াকে অনুমোদন দেয়নি আদালত।

এর আগে, সংক্রমণের প্রথম ঢেউ মোকাবিলায় ২০২০ সালের ১৪ মার্চ থেকে স্পেনে জরুরি অবস্থা জারি করা হয়, চলে জুন পর্যন্ত। ওই সময় করোনা আক্রান্ত এবং মৃতের সংখ্যা বাড়তে বাড়তে হাসপাতালগুলো তিল ধারণের জায়গা ছিল না। স্পেনের প্রায় ৮১ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

পরের দিকে সংক্রমণের দ্বিতীয় ঢেউ শুরু হলেও শুধুমাত্র কয়েকটি নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হয়।

নিষেধাজ্ঞা আরোপের এই পর্যায়কে বৈধ ঘোষণা করে স্পেনের ওই শীর্ষ আদালত বলেছে, স্টেট অব ইমার্জেন্সির মাধ্যমে সাধারণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে মৌলিক অধিকার দমন করাকে সংবিধান সমর্থন করে না। সরকারের উচিত ছিলো স্টেট অব ইমার্জেন্সির বদলে স্টেট অব এক্সসেপশন ঘোষণা করা।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর